বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আদালতের নির্দেশে ৩ ঘর উচ্ছেদ, গৃহহীন ৪ পরিবার

আদালতের নির্দেশে ঘর ভাঙার কাজ শুরু করা হয়। ছবি : কালবেলা
আদালতের নির্দেশে ঘর ভাঙার কাজ শুরু করা হয়। ছবি : কালবেলা

বরগুনার আমতলী পৌর শহরের ওয়াবদা সড়কের মিঠাবাজার এলাকায় আদালতের নির্দেশে ৩টি ঘর উচ্ছেদ করা হয়েছে। আমতলী সহকারী জজ আদালতের বিচারক মো. সিহাবুর রহমানের নির্দেশে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এ ঘরগুলো উচ্ছেদ করা হয়।

জানা গেছে, আমতলী পৌর শহরের ওয়াবদা সড়কের মিঠাবাজার এলাকার ৭৮৬ ও ১২১৮ নম্বর খতিয়ানের ৯১৪ নম্বর দাগের ৬ শতাংশ জমি আব্দুল আজিজ খানের দখলে ছিল। ওই জমি তিনি আফজাল হাওলাদার ও সিরাজ মৃধার কাছে বিক্রি করে দেন, এমনটি দাবি করেন আফজাল হাওলাদারের ছেলে সাংবাদিক মনিরুল ইসলাম হাওলাদার। সেই কেনা জমিতে তারা ৪০ বছর ধরে বসবাস করে আসছিলেন।

অপরদিকে জমিটি ফিরোজা বেগম নামের এক নারী তার দাবি করে আমতলী সহকারী জজ আদালতে ২০১৫ সালে মামলা দায়ের করেন। চলতি বছরের ১৫ জানুয়ারি আমতলী সহকারী জজ আদালতের বিচারক সিহাবুর রহমান ফিরোজা বেগমের পক্ষে রায় দেন। বৃহস্পতিবার আদালতের নির্দেশে ওই জমিতে বসবাসরত মনিরুল ইসলাম হাওলাদার, রনি হাওলাদার ও সাব্বির হাওলাদার এবং রাসেল মৃধার ঘর উচ্ছেদ করা হয়। এ সময় ওই এলাকায় শত শত মানুষ ভিড় করেন।

মামলার বাদী ফিরোজা বেগম আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আদালত আমাকে আমার প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়েছেন।

জমিতে বসবাসরত সাংবাদিক মনিরুল ইসলাম হাওলাদার, রনি হাওলাদার ও পারুল বেগম বলেন, আমরা প্রায় ৪০ বছর ওই জমিতে বসবাস করে আসছি। ঘর উচ্ছেদের কোনো নোটিশ আগে দেওয়া হয়নি। নোটিশ ছাড়াই আমাদের ঘর-বাড়ি উচ্ছেদ করা হয়েছে। আমাদের প্রতি অন্যায় করা হয়েছে। আমাদের পরিবারে দুজন অন্তঃসত্ত্বা। আমাদের কোনো আপিল করার সুযোগ দেওয়া হয়নি।

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের নাজির ফারুক আহম্মেদ কালবেলাকে বলেন, আদালত নির্দেশ দিয়ে আমাকে ওই ঘরগুলো উচ্ছেদ করার জন্য ফোর্সসহ পাঠিয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ৩টি ঘর উচ্ছেদ করা হয়েছে। নোটিশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নোটিশের বিষয়টি আদালত জানেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১০

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১১

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১২

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৩

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৪

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৫

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৬

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৭

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৮

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৯

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

২০
X