সাভার প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৮ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার নিষিদ্ধের দাবি ক্র্যাব সভাপতির

গেণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দিচ্ছেন ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান। ছবি : কালবেলা
গেণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দিচ্ছেন ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান। ছবি : কালবেলা

সাভার পৌর এলাকার গেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল আলীর বিদায় অনুষ্ঠানও সম্পন্ন করে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্কুল মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত বিদ্যুৎসাহী সমাজ সেবক সালাউদ্দিন খান নঈম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুজ্জামান খান মুরাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহেলা বেগম, শিক্ষানুরাগী আসাদুজ্জামান উজ্জল, স্কুলের প্রধান শিক্ষিকা লাকি আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিদায়ী প্রধান শিক্ষককে দেওয়া হয় মানপত্র, ক্রেস্ট, এবং শুভেচ্ছা উপহার। অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর আনিসুজ্জামান খান মুরাদ স্কুল মাঠ খেলার উপযোগী করতে মাটি দিয়ে ভরাট এবং পাশ দিয়ে একটি ওয়াকওয়ে নির্মাণ করার আশ্বাস দিয়েছেন।

সভাপতির সমাপনী বক্তব্যে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান স্কুলের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধিসহ শিক্ষার্থীদের কল্যাণে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন। এসময় সভাপতি তার বক্তব্যে যুক্ত করেন উচ্চমাত্রার স্ক্রিনটাইম শিশুদের মানসিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে, শিক্ষার মান উন্নয়ন বিনষ্ট করে ও একটি শিশুর স্বাভাবিক বেড়ে ওঠার পেছনে প্রধান অন্তরায়। সুতরাং শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা খুবই জরুরি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১০

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১১

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১২

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৩

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৪

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৫

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৬

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৭

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৮

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৯

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

২০
X