চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
ভাসনচরে বিস্ফোরণ

দগ্ধ ৬ রোহিঙ্গা চমেকের বার্ন ইউনিটে, এক শিশুর মৃত্যু

ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত রোহিঙ্গাদের চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছবি : কালবেলা
ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত রোহিঙ্গাদের চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছবি : কালবেলা

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের আশ্রয়ণ প্রকল্পে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে মো. রাসেল নামে তিন বছরের এক শিশুকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। বাকিরা চমেকের বার্ন ইউনিটে ভর্তি আছেন। এদের মধ্যে চার শিশুর অবস্থা আশঙ্কাজনক। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে দগ্ধ সাতজনকে হাসপাতালে হস্তান্তর করা হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান। তিনি বলেন, ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত সাত রোহিঙ্গা শরণার্থীকে চমেক হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে একজন রাসেল নামের ৩ বছরের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়েছে।

চমেক সূত্র জানায়, বার্ন ইউনিটে ভর্তি থাকা দুই নারী আমেনা খাতুনের ৮ শতাংশ এবং জুবাইরার ২৫ শতাংশ পুড়ে গেছে। তাছাড়া ৫ বছরের দুই শিশু মো. সোহেলের ৫২ শতাংশ এবং রুবি আলমের ৪৫ শতাংশ পুড়ে গেছে। তিন বছরের দুই শিশু রাশমিনা ৫০ শতাংশ এবং মোবাশ্বেরার শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে সোহেল, রুবি, রাশমিনা, মোবাশ্বেরার অবস্থা আশঙ্কাজনক।

এর আগে শনিবার সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী রোহিঙ্গাদের একটি ক্লাস্টার ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ ঘটনায় নারী-শিশুসহ নয়জন দগ্ধ হয়। এরপর ভাসানচর থানা পুলিশের সহায়তায় দগ্ধ সবাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ২০ শয্যার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাদের জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সবশেষ তাদের চমেক মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

জিম্বাবুয়ের কাছে সিরিজ হার, অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে লজ্জায় ডুবল বাংলাদেশ

অপচিকিৎসায় পঙ্গুত্বের ঝুঁকিতে একাধিক নারী ও শিশু, তদন্তে প্রশাসন

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১০

পে-স্কেলে হঠাৎ পরিবর্তন, ইনক্রিমেন্ট থেকে বেতন- যা যা বদল হচ্ছে

১১

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথমবার আনসার-ভিডিপির অংশগ্রহণ

১২

খুলনা জেলা কারাগার থেকে বন্দি পালানোর ৩ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

১৩

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কোর ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৪

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

১৫

বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত সময়: ইতালির রাষ্ট্রদূত

১৬

চরমোনাই পীর / যুক্তরাষ্ট্রকে ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবে প্রতিষ্ঠিত করার ‘প্রয়াস’ চালানো হচ্ছে 

১৭

সিলেটে নতুন ডিসি নিয়োগ

১৮

জলাবদ্ধতা মোকাবিলায় সব সংস্থার সমন্বয় জোরদারের নির্দেশ চসিক মেয়র শাহাদাতের

১৯

বিদ্যুতের বদলে জনগণের হাতে হারিকেন ধরিয়েছে বিএনপি: হাসনাত আব্দুল্লাহ

২০
X