মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫, পিস্তল ও গুলি উদ্ধার

অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। ছবি : কালবেলা
অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। ছবি : কালবেলা

মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট হয়ে কাজ করার অভিযোগে শামীম হোসেন ওরফে বিজয় শেখসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোন, এজেন্ট সিম, বিভিন্ন সামগ্রী, একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

অনলাইন জুয়ায় এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে অস্ত্র নিয়ে তারা অবস্থান করছিলেন বলে জানা গেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে বিজয় শেখের বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের শাহজুল শেখের ছেলে বিজয় শেখ (২১), কোমরপুর গ্রামের বিল্লাল শেখের ছেলে প্রিন্স শেখ (৩৪), সিরাজুল ইসলামের ছেলে শাহিন রেজা (২৪), যশোরের কোতয়ালির আব্দুল খালেকের ছেলে রাজন হাসান (২৯) ও শফিকুল ইসলামের ছেলে আলামিন (৩১)।

মুজিবনগর থানার ওসি উজ্জল দত্ত বলেন, মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অনলাইন জুয়াড়ি বিজয় শেখের বাড়িতে অস্ত্র নিয়ে কয়েকজন অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের স্বীকারোক্তিতে বাড়ির সেপটিক ট্যাংক থেকে অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় সাদা রঙের একটি প্রাইভেটকার।

অনলাইন জুয়ার এজেন্ট বিজয় শেখকে ২০২২ সালের ৭ জুন প্রথমবার আটক করা হয়। দ্বিতীয়বার তাকে আটক করা হয়েছিল গত বছরের ১১ আগস্ট। কিন্তু কিছু দিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি আবার অনলাইন জুয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান কালবেলাকে বলেন, 'তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য সেখানে অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন বলে জানতে পারে পুলিশ। তারা অনলাইন জুয়া ছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত । এ জন্য তাদের বিরুদ্বে অস্ত্র আইন ও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পর্যায়ক্রমে সব অনলাইন জুয়াড়িকে আইনের আওতায় এনে মেহেরপুর জেলাকে অনলাইন জুয়া মুক্ত করা হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১০

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৩

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৪

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৫

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৬

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৭

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৮

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৯

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

২০
X