শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী হলেন যারা

আইনজীবী
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ীরা। ছবি : কালবেলা

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত (সাদা প্যানেল) হানিফ-তাজুল পরিষদ বিজয়ী হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।২৮৫ জন ভোটারের মধ্যে নির্ধারিত সময়ে ২৭২ জন ভোট দেন।

ভোটের ফলাফলে দেখা যায়, সভাপতি পদে অ্যাডভোকেট মো. হানিফ মিয়া ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ কামরুল হাসান পেয়েছেন ১২২ ভোট।

এ ছাড়া সাধারণ সম্পাদক পদে তাজুল ইসলাম, সহসভাপতি পদে মো. আলমগীর হোসেন হাওলাদার, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান, লাইব্রেরি সম্পাদক পদে রেজওয়ানুল হাসান সানি, অডিট সম্পাদক পদে আসাদুল ইসলাম শুভ্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

অপরদিকে সহসভাপতি পদে ১৪৫ ভোট পেয়ে ছাইদুর রহমান ছাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৪৩ ভোট পেয়ে মো. জামাল ভুঁইয়া, সহসাধারণ সম্পাদক পদে ১৫১ ভোট পেয়ে মো. মনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে ১৩৯ ভোট পেয়ে মো. রাধা রাণী দে বিজয়ী হয়েছেন। সদস্য পদে কবির হোসেন খোকন, আমিনুর রহমান মোল্লা, সানোয়ার হোসেন মল্লিক, মোয়াজ্জেম হোসেন, বিল্লাল হোসেন বিজয়ী হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X