সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ৪ ক্লিনিক-হাসপাতালে আড়াই লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ শহরে বিভিন্ন ক্লিনিক-হাসপাতালে অভিযান করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
সিরাজগঞ্জ শহরে বিভিন্ন ক্লিনিক-হাসপাতালে অভিযান করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের চারটি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালিয়ে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত এসব ক্লিনিক হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহার নেতৃত্বে এ অভিযান হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ১০ বেডের অনুমতি থাকলেও ১৭ বেড ব্যবহার, পর্যাপ্ত চিকিৎসক না থাকা, অপারেশন থিয়েটারে আলো স্বল্পতা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় মুজিব সড়কের কমিউনিটি হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটার সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে লাইসেন্স নবায়ন না থাকা, মূল্য তালিকায় গড়মিলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে শহরের ইবি রোডের নিউ পলি ক্লিনিক, শমরিতা ডায়াগনস্টিক সেন্টার ও এসবি ফজলুল হক রোডের মডার্ন ডায়াগনস্টিকে ৩৫ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরাগ সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, শহরের চারটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে জরিমানা করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. রাম পদ রায় জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সিরাজগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সেবা পায় এবং ভোগান্তির শিকার না হয়, সেই লক্ষ্যে আমরা অভিযান পরিচালনা করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

নেত্রকোনায় ‘অচল’ ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

১০

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

১১

সমবায় সমিতির টাকা লুট করে উধাও আওয়ামী লীগ নেতা

১২

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

১৩

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৪

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

১৫

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৮

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

১৯

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

২০
X