বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৭ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার ঘটনায় এবাদুল্লাহ নামের এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত এবাদুল্লাহ রূপগঞ্জের টাওরা এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক। কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০০০ সালের ২ ফেব্রুয়ারি এবাদুল্লাহর সঙ্গে রূপগঞ্জের টাওরা এলাকার বাসিন্দা নজুমুদ্দিনের মেয়ে লিপি আক্তারের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল। বিভিন্ন সময় এবাদুল্লাহ তার স্ত্রীকে মারধর করতেন। এর জেরে ওই বছরের ৫ জুলাই লিপি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান এবাদুল্লাহ।

এ ঘটনায় নিহত লিপি আক্তারের বাবা নজুমুদ্দিন রূপগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

১০

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

১২

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

১৩

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

১৪

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৫

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৬

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৭

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১৮

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১৯

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

২০
X