হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১০ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ঘুষ’ লেনদেনের ভিডিও ধারণ করায় ক্যামেরা ছিনিয়ে নিলেন প্রকৌশলী

লালমনিরহাটে সাংবাদিকদের ইউএনও অফিস ঘেরাও। ছবি : কালবেলা
লালমনিরহাটে সাংবাদিকদের ইউএনও অফিস ঘেরাও। ছবি : কালবেলা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অফিসে বিল পাসের জন্য ঘুষের টাকা লেনদেনের সময় ভিডিও করায় সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান আমিনের বিরুদ্ধে।

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে রাখে উপজেলার কর্মরত সাংবাদিকরা। এর আগে দুপুরে উপজেলা পরিষদের ভেতরে এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকৌশলী অফিসে আসেন জেলা পরিষদ সদস্য মনোয়ার হোসেন। এ সময় তিনি প্রকৌশলী অফিসে আটকে থাকা একটি বিল পাসের জন্য প্রকৌশলীকে ঘুষ বাবদ কয়েক লাখ টাকা দেন। সেই টাকা ভাগাভাগি নিয়ে মনোয়ার হোসেনের সঙ্গে প্রকৌশলী অফিসের লোকজনের হাতাহাতি হয়। এমন চিত্র ক্যামেরায় ধারণ করেন ভুক্তভোগী সাংবাদিক শারুফ সুমন খান।

সেই হাতাহাতির ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে ঘুষ গ্রহণের বিষয়টি নিয়ে ওই প্রকৌশলীর কাছে বক্তব্য চাইতে গেলে তিনি সাংবাদিক সুমনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।

এ ঘটনায় সাংবাদিকরা প্রতিবাদ জানিয়ে ইউএনও অফিস ঘেরাও করে। একপর্যায়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা এসে ওই প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সাংবাদিকরা তাদের কর্মসূচি স্থগিত করেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক শারুফ সুমন খান বলেন, ওই প্রকৌশলীকে জেলা পরিষদ সদস্য মনোয়ার টাকা দিচ্ছেলেন। আমি সেটার ভিডিও চিত্র ধারণ করি। এর কারণে ওই প্রকৌশলী আমার ওপর ক্ষিপ্ত হয়ে ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলে।

জেলা পরিষদ সদস্য মনোয়ার হোসেন বলেন, এলজিডি অফিস আমার কাজের একটি বিল আটকে রেখেছে। সেজন্য আমি এসেছিলাম। ঘুষের টাকা নিয়ে হাতাহাতির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে চলে যান।

হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান আমিন বলেন, আমি কোনো ক্যামেরা ভাঙচুর করিনি। ভুল বোঝাবুঝি হয়েছে মাত্র।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, সাংবাদিক নেতা ও এলজিডি অফিসের লোকজন ও উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ বসে বিষয়টি সমাধান করা হয়েছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১০

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১১

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১২

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৪

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৫

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৬

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৭

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৯

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

২০
X