উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৫:৫২ এএম
অনলাইন সংস্করণ

খাবার অযোগ্য চাল সরবরাহের অভিযোগ

খাদ্যগুদাম থেকে নেওয়া হচ্ছে চাল। ছবি : কালবেলা
খাদ্যগুদাম থেকে নেওয়া হচ্ছে চাল। ছবি : কালবেলা

কুড়িগ্রামের উলিপুরে সরকারি খাদ্য গুদাম থেকে ভিজিডির বরাদ্দকৃত খাবার অযোগ্য চাল সরবরাহের অভিযোগ উঠেছে। এই নিম্নমানের চাল এরইমধ্যেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণের জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নে সরকারি খাদ্য গুদাম থেকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ভিজিডির (দুস্থ ভাতার কার্ডের বিপরীতে) চাল সরবরাহ করা হচ্ছে। প্রায় ১৯০ টন চাল ইউনিয়ন গুলোতে সরবরাহ করা হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খাদ্য গুদাম থেকে খাবার অযোগ্য পোকাযুক্ত (হাতিয়া পোকা) দুই বছরের পূর্বের পুরাতন চাল সরবরাহ করা হচ্ছে। এরইমধ্যে উপজেলার বুড়াবুড়ি, ধরনীবাড়ী, তবকপুর ও বজরা ইউনিয়নে এই চাল সরবরাহ করা হয়েছে। ৩০ কেজি চালের বস্তার ভেতরে ও বাইরে বাসা বেঁধেছে হাতিয়া পোকা। চালগুলো পুরাতন হওয়ায় সেগুলোতে পাউডার (ডাস্ট) দেখা দিয়েছে। যা খাবার অযোগ্য ও নিম্নমানের।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, ভিজিডির চাল সরবরাহ করার জন্য জেলা সদরের সরকারি খাদ্য গুদাম থেকে ট্রাকের মাধ্যমে এই চাল উলিপুর খাদ্য গুদামে সরবরাহ করা হচ্ছে।

ট্রাকচালক ইয়াছিন আলী (৬৫) বলেন, কুড়িগ্রাম সরকারি খাদ্য গুদাম থেকে ৩০ কেজি ওজনের ৬২৯ বস্তা চাল উলিপুর গুদামে এনেছি। চালগুলো খাবার অযোগ্য। এই চালগুলো মানুষ খেতে পারবে না।

গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি মোখলেছুর রহমান জানান, নিম্নমানের খাবার অযোগ্য চালগুলো আমি দেখেছি। এই কারণে চাল নিতে গিয়ে ফেরত এসেছি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

এ বিষয়ে খাদ্য গুদাম কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, চালগুলো উলিপুর খাদ্যগুদামের ক্রয়কৃত নয়। এছাড়া চালগুলো ১ বছর আগের। এ কারণে একটু সমস্যা হতে পারে। যে চালের বস্তাগুলোই সমস্যা আছে তা ফেরত পাঠানো হবে।

উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান বলেন, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে নিম্নমানের খাবার অযোগ্য চাল সরবরাহের কথা শুনেছি। বিষয়টি নিয়ে উপজেলা খাদ্য বিভাগের সঙ্গে কথা হয়েছে। খারাপ চাল ফেরত নিয়ে ভালো চাল সরবরাহের নিদের্শনা দেওয়া হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আওয়ামী লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১০

রিজার্ভ আরও বাড়ল

১১

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১২

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৫

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৬

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৭

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৮

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৯

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

২০
X