ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সব পরীক্ষার্থী ফেল, ফোন ‘ধরছেন না’ প্রধান শিক্ষক 

দিনাজপুর শিক্ষা বোর্ড। ছবি : সংগৃহীত
দিনাজপুর শিক্ষা বোর্ড। ছবি : সংগৃহীত

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এরমধ্যে কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলার নজরমামুদ আদর্শ উচ্চ বিদ্যালয় একটি। বিদ্যালয় থেকে থেকে ৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও পাস করেনি কেউ।

এ ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। একাধিকবার কল দিলেও ফোন রিসিভ হচ্ছে না প্রধান শিক্ষকের।

জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নজরমামুদ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ফলাফল প্রকাশের পর জানা যায় ওই বিদ্যালয় থেকে কেউই কৃতকার্য হতে পারেনি।

এলাকার বাসিন্দা হোসেন আলী ও আব্দুর রহমান জানান, বিদ্যালয়ের শিক্ষকরা ঠিকমতো ক্লাস নেন না। সঠিক দায়িত্ব পালন করলে শতভাগ ফেল হওয়ার কথা না।

এ প্রসঙ্গে নজরমামুদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেবের মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোনটি রিসিভ হয়নি।

তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম জানান, বিদ্যালয়টির নিম্নমাধ্যমিক শাখা এমপিওভুক্ত থাকলেও মাধ্যমিক শাখা এমপিও ভুক্ত নয়। এ বছর প্রথমবার বিদ্যালয়টির মাধ্যমিক শাখা অনুমতি পেয়েছে। তাছাড়া বিদ্যালয়টিতে শিক্ষক সংকটও রয়েছে। সামনে যাতে ভালো ফলাফল করতে পারে সেজন্য পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X