স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০১:০৩ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে সম্মান জানিয়েই ক্যাম্প ন্যু উদ্বোধনের পরিকল্পনা বার্সার

ক্যাম্প ন্যুতে এবার নিজের প্রাপ্য সম্মানটি পাবেন মেসি। ছবি : সংগৃহীত
ক্যাম্প ন্যুতে এবার নিজের প্রাপ্য সম্মানটি পাবেন মেসি। ছবি : সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় ও বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির বার্সা ত্যাগ ছিল বেশ বিতর্কিত। আর্থিক টানাপোড়েনের কারণে ইতিহাস সেরা এই ফুটবলারকে নিজের প্রাপ্য সম্মানটুকু দিয়ে বিদায় দিতে পারেনি কাতালান জায়ান্টরা। তবে এবার সেই ইতিহাস বদলাতে চায় তারা।

ইউরোপের সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, কিংবদন্তি লিওনেল মেসির প্রতি সম্মান জানাতে নতুন করে তৈরি হওয়া ক্যাম্প ন্যু স্টেডিয়ামের সম্পূর্ণ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ ট্রিবিউট দিতে চায় বার্সেলোনা। কাতালান গণমাধ্যমের খবর, ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তার নেতৃত্বে পরিচালনা পর্ষদ চাইছেন, আর্জেন্টাইন মহাতারকার অবদানের যথার্থ মর্যাদা দিতে এক অনন্য আয়োজন।

২০২০/২১ মৌসুমের পর বার্সেলোনা ছেড়ে মেসি পিএসজি এবং পরে ইন্টার মায়ামিতে যোগ দিলেও ক্যাম্প ন্যুর সঙ্গে তার সম্পর্ক অটুট। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বড় সাফল্যের গল্পের নায়ক মেসি। তাই নতুন স্টেডিয়ামের প্রথম ম্যাচ ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে আবার ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে কাতালানরা।

নির্মাণ পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ইউরোপীয় গ্রীষ্মে স্টেডিয়ামের ছাদসহ সব কাজ শেষ হওয়ার কথা। সেক্ষেত্রে ২০২৬/২৭ মৌসুমেই হবে ক্যাম্প ন্যুর গ্র্যান্ড উদ্বোধন এবং মেসির প্রতি শ্রদ্ধার অনুষ্ঠান। তবে যদি কাজ শেষ হতে দেরি হয়, তাহলে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হবে।

২০০৪/০৫ মৌসুমে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর থেকে ১৭ মৌসুমে ৭৭৮ ম্যাচ খেলে ৬৭২ গোল করেছেন মেসি। এর সঙ্গে যুক্ত আছে ৩০৫টি অ্যাসিস্ট। স্পেনের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এবং ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

মেসির সময়ে বার্সেলোনা জিতেছে ৩৫টি শিরোপা, যার মধ্যে ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়নস লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ৩টি উয়েফা সুপার কাপ ও ৮টি স্প্যানিশ সুপার কাপ রয়েছে।

মেসির সঙ্গে ক্যাম্প ন্যু

আর এদিকে ক্যাম্প ন্যু মানেই যেন মেসির স্মৃতি। তার অসংখ্য জাদুকরী মুহূর্তের সাক্ষী এই স্টেডিয়াম। তাই নতুন রূপে ক্যাম্প ন্যু উদ্বোধনকে মেসির প্রতি চিরন্তন সম্মান হিসেবে দেখছে বার্সেলোনা।

আগামী মৌসুমে হানসি ফ্লিকের অধীনে আরও সাফল্যের খোঁজে নামবে বার্সা। চ্যাম্পিয়নস লিগসহ প্রতিটি প্রতিযোগিতায় আবারও নিজেদের সেরা প্রমাণ করতে চায় তারা। আর সেই যাত্রার এক নতুন অধ্যায় শুরু হবে ক্যাম্প ন্যুর মাঠে, মেসির নামের আলোয় উদ্ভাসিত হয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X