চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চিলমারীতে রাজনৈতিক অস্থিরতা, পুলিশের টহল জোরদার

পুলিশের টহল জোরদার। ছবি : কালবেলা
পুলিশের টহল জোরদার। ছবি : কালবেলা

কুড়িগ্রামের চিলমারীতে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

রোববার (৬ জুন) সকাল থেকে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ জায়গায় এ টহল অব্যাহত ছিল।

এ তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট, থানাহাট ইউনিয়নের সবুজপাড়া, কলেজমোড়, পাম্প মোড় ও রমনা ইউনিয়নের শরিফেরহাটসহ বিভিন্ন এলাকায় এ নজরদারি করা হয়।

পুলিশ জানায়, পুলিশ লাইন্স কুড়িগ্রাম ও থানা পুলিশের সমন্বয়ে ওসি আশরাফুল ইসলামের নেতৃত্বে বিশেষ জায়গায়গুলোয় নজরদারি করা হচ্ছে।

ওসি আশরাফুল ইসলাম বলেন, বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণে পুলিশের এ নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এছাড়াও যে মামলাটি হয়েছে, সে মামলায় আসামিদের গ্রেপ্তারে জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আব্দুল বারি সরকারকে আহ্বায়ক ও আবু হানিফাকে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ। এই কমিটি বাতিল দাবি করে ওই দুপুরেই বিক্ষোভ মিছিল করেন বিএনপির একাংশ এবং ওই দিন রাতেই মশাল মিছিল কমিটি বাতিলের দাবি জানান নেতাকর্মীরা। মশাল মিছিলের পর পরই উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়াকে মারধরের ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এঘটনায় একটি মামলা নথিভুক্ত হয়েছে চিলমারী মডেল থানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X