বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০২:১৬ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় মাটি খুঁড়তে গিয়ে তিনটি গ্রেনেড উদ্ধার

কালবেলা গ্রাফিক্স
কালবেলা গ্রাফিক্স

বগুড়ায় অবিস্ফোরিত তিনটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার সংলগ্ন জিলাদারপাড়া এলাকায় একটি বাড়ির আঙিনার মাটির নিচ থেকে এই গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা গ্রেনেডগুলো পানিতে ভিজিয়ে নিরাপদ দুরত্বে রাখা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই এলাকার মোস্তাফিজুর রহমান স্বাধীন নামের এক ব্যক্তি বাড়ি সংস্কারের কাজ করছেন। ওই বাড়ির কাজের জন্য আঙিনার মাটি খনন করতে গেলে গ্রেনেড সাদৃশ্য তিনটি বস্তু দেখতে পান শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে সেসব উদ্ধার করে।

বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বাধীন বলেন, ‘আমাদের বাড়ির পাশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্প ছিলো। ধারণা করা হচ্ছে ওই সময় গ্রেনেডগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিলো। মাটি খনন করতে গিয়ে সেসব বেরিয়ে এসেছে।’

বগুড়া সদর থানার ওসি বলেন, ‘মাটির নিচে থাকায় ওই বস্তুগুলোর কার্যকারিতা আছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। একারণে ঢাকা থেকে বোম ডিস্পোজাল ইউনিটকে ডাকা হয়েছে। তারা এসে বস্তুগুলো সক্রিয় থাকলে তা নিষ্ক্রিয় করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১০

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১১

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১২

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৩

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৪

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৫

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৬

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১৭

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১৮

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১৯

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

২০
X