নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করা হবে : খাদ্যমন্ত্রী

আওয়ামী যুবলীগ পোরশা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : কালবেলা
আওয়ামী যুবলীগ পোরশা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : কালবেলা

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি দেশবিরোধী চক্রান্তে লিপ্ত। তাদের এই চক্রান্ত প্রতিহত করা হবে। বুধবার (১২ জুলাই) দুপুরে পোরশার সরাইগাছি হাইস্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পোরশা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি নানা ষড়যন্ত্র করছে। শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। জনগণ তাদের এ আশাপূরণ হতে দেবে না। যুবলীগের নেতাকর্মীদের বিএনপির ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। যুবসমাজকে একত্রিত করে সামনের আন্দোলন সংগ্রামকে বেগবান করতে হবে।

এ সময় আগামী নির্বাচনে যুবলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেরও আহ্বান জানান মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, এমন কোনো খাত নেই যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য-সহযোগিতা পৌঁছেনি। দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।

প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছাতে যুবলীগের নেতাকর্মীদের আহ্বানও জানান তিনি।

খালেদা জিয়ার বিএনপির আমলে সারের জন্য কৃষক গুলি খেয়েছিল উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির আমলে ১৯ জন কৃষকের প্রাণ গিয়েছিল। সার পাওয়া যায়নি, সেচের জন্য তেল কিংবা বিদ্যুৎ পাওয়া যায়নি। এখনকার পরিস্থিতি আর সেরকম নেই। কৃষকবান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে সার ও বিদ্যুতের অভাব নেই। কৃষকের জন্য সরকার প্রণোদনা দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনা থাকলে সব জায়গায় উন্নয়ন হয়। নওগাঁ-১ আসনে ১০ কিলোমিটার রাস্তা পাকা ছিল না। এই সরকারের আমলে এই আসনে ৪০০ কিলোমিটার পাকা রাস্তা হয়েছে। সরকার পদ্মা সেতু, মেট্রোরেলের মতো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছে। সামনের দিনগুলোতে উন্নয়নের আরও সুবিধা জনগণ ভোগ করবে।

বঙ্গবন্ধুকে হত্যার নায়ক জিয়াউর রহমান উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার না করে তাদের পুরস্কৃত করেছিলেন জিয়াউর রহমান। শুধু তাই নয় ইনডেমিনিটি আইন করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করেছিলেন। বাংলাদেশের যুবসমাজকেও নষ্ট করেছিল জিয়া।

মির্জা ফখরুলই দেশ ছেড়ে পালিয়ে যাবেন উল্লেখ করে তিনি বলেন, মির্জা ফখরুল স্বাধীনতাবিরোধীদের নিয়ে, আগুন সন্ত্রাসীদের নিয়ে রাজনীতি করে। তিনি চখা রাজাকারের সন্তান। বিএনপির দেশবিরোধী সব চক্রান্ত প্রতিহত করা হবে।

পোরশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী। সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদদাদ খান পিটু। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X