তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইভিএমে আস্থা রাখতে বললেন ইসি রাশেদা সুলতানা

তাড়াশ পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। ছবি : কালবেলা
তাড়াশ পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। ছবি : কালবেলা

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, বিগত সময়ে দেশে প্রায় ৮০০টি নির্বাচন ইভিএমে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। তাই ইভিএমে আস্থা রাখুন।

তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখা ব্যয়বহুল। তারপর যে কোনো নির্বাচনই অনেক বড় কর্মযজ্ঞ। তাই প্রার্থী ও ভোটাররা সৌহার্দ্যপূর্ণ পরিবেশসহ অবস্থানে নিজ নিজ জায়গা থেকে নির্বাচনে দায়িত্বশীল হয়ে কাজ করলে ভালো হয়।

বুধবার (১২ জুলাই) দুপুরে প্রথমবারের মতো সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাড়াশ উপজেলা মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করেন। এজন্য সবাই মিলে তাদেরও সহযোগিতা দিতে হবে।

তিনি আরও বলেন, আমি সিরাজগঞ্জের মেয়ে। আর গ্রামে বেড়ে উঠেছি। আমি দেখেছি এই এলাকার মেয়েরা নির্বাচনে শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়ে ভোট দেখতে বাবার বাড়ির এলাকায় চলে আসেন। দেশের মানুষের কাছে যে কোনো নির্বাচনই উৎসবের মতো। তাই এ উৎসবে প্রত্যেককে সহনশীল হতে হবে।

তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসনীম উর্মির সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মো. আব্দুর রাজ্জাক, বাবুল শেখ, শহিদুল ইসলাম, মো. আলামিন হোসেন, কাউন্সিলর প্রার্থী রোখসানা খাতুন, আমিনা খাতুন, বাবু তালুকদার, সাহাবর হোসেন খাঁন প্রমুখ।

এ ছাড়া প্রসাশনের পক্ষ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম, তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম।

উল্লেখ্য, আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১৯ হাজার ২৮৭ জন ভোটার ভোট দিয়ে মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর, সাধারণ কাউন্সিলর নির্বাচন করবেন। আর মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর, সাধারণ কাউন্সিলর পদে মোট ৬১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X