বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

শিবগঞ্জ পৌরসভা উপনির্বাচনে মেয়র পদে বিজয়ী আ.লীগ নেতা

বিজয়ী তৌহিদুর রহমান মানিক। ছবি : সংগৃহীত
বিজয়ী তৌহিদুর রহমান মানিক। ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে তৌহিদুর রহমান মানিক আবারও নির্বাচিত হয়েছেন। শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম আকন্দ ভোট গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

তৌহিদুর রহমান মানিক নারিকেল গাছ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৮ হাজার ১৩১টি। মানিক শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই বারের মেয়র।

মানিকের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুর রহমান রাজু। তিনি হ্যাঙ্গার প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৪১০। ভোট গ্রহণের হার ৬৬ দশমিক ৩৬ ভাগ। সহকারী রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম আকন্দ জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। ১১টি কেন্দ্রে ভোটার ছিলেন ১৯ হাজার ৪৭৩ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ১২ হাজার ৯২৩ জন।

নির্বাচনে অপর দুই মেয়র প্রার্থী আবদুল খালেক (মোবাইল ফোন) ভোট পেয়েছেন ২১০টি এবং হামদান মন্ডল (জগ) ভোট পেয়েছেন ১৭২টি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১০

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১১

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১২

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৩

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৭

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X