বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে একজন নিহত

লক্ষ্মীপুরের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
লক্ষ্মীপুরের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

লক্ষ্মীপুরে ট্রাক ও পিকআপ সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক রুবেল ও শ্রমিক সাগর গুরুতর আহত হন। সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১০ মার্চ) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কে (মজুচৌধুরীরহাট সড়ক) দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আব্দুল হকের ছেলে। আহত রুবেল একই ইউনিয়নের রতনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে ও পেশায় ট্রাকচালক। অপর আহত সাগরের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানানা, মজুচৌধুরীর হাট থেকে বালু নিয়ে ট্রাকটি মান্দারীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের শ্রমিক আব্দুর রহিম মারা যান। গাড়ি চালক রুবেল ও অপর শ্রমিক সাগরকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুস সালাম বলেন, একজনকে মৃত অবস্থায় পেয়েছি। অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৬ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, আবেদন অনলাইনে

হলিউডে ঝড় তুলতে আসছে ‘দ্য ওডিসি’

কক্সবাজারসহ ৩ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

ইরাকে খামেনির মরদেহ, শেষযাত্রায় জনসমুদ্র

এফ-৩৫ দিলেই তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু হবে না: নেতানিয়াহু

বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে হামলা

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৫ গরুর মৃত্যু

মিশরের গোল বাতিল, সালাহর পেনাল্টি ও ভিএআর নিয়ে তোলপাড়

দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২

বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, নিরাপত্তা সহযোগিতার ওপর জোর

১০

চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১১

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

১২

কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৩

সাঙ্গু-মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

১৪

তিন দেশের সঙ্গে ইউক্রেনের নতুন ড্রোন চুক্তি

১৫

মেসির আর্জেন্টিনাকে সুবিধা দিতে ‘কারচুপি’? যা বলছেন ফুটবল বিশ্লেষকরা

১৬

‘গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

১৭

মধ্যপ্রাচ্য উত্তেজনায় স্বর্ণের দামে অস্থিরতা

১৮

শাহ আমানতে স্বাভাবিক বিমান চলাচল

১৯

যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

২০
X