শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রেমের নামে ইভটিজিং আমি মানব না’

শেরপুর সরকারি কলেজে সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ছানুয়ার হোসেন ছানু এমপি। ছবি : কালবেলা
শেরপুর সরকারি কলেজে সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ছানুয়ার হোসেন ছানু এমপি। ছবি : কালবেলা

শেরপুর-১ আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু বলেন, তোমরা আমাকে ভোট দাও বা না দাও, আমাকে গালাগাল করো তবুও কলেজে আমি প্রেমের নামে ইভটিজিং মেনে নেব না। যারা এসব করবে তাদের প্রকাশ্যে বিচার হবে।

রোববার (১০ মার্চ) দুপুরে শেরপুর সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে তার সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের শেরপুর উন্নয়নের দিক থেকে অনেক জেলার চেয়েও পিছিয়ে আছে। তাই তোমাদের আগামী দিনের শেরপুরের উন্নয়নে এগিয়ে আসতে হবে। তোমাদের লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়াতে কাজ করতে হবে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কলেজের সাবেক ভিপি বায়োজিদ হাসান, যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সদর থানার ওসি এমদাদুল হক প্রমুখ।

সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১০

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১১

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১২

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৩

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৪

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৫

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৬

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৭

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৮

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৯

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

২০
X