কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সেতুর অভাবে ভোগান্তিতে দুই পাড়ের লক্ষাধিক মানুষ

কালীগঞ্জের চলবলার বারাজান এলাকায় ভ্যাটেশ্বর নদীতে বাঁশের সাঁকো পার হচ্ছেন পথচারী। ছবি : কালবেলা
কালীগঞ্জের চলবলার বারাজান এলাকায় ভ্যাটেশ্বর নদীতে বাঁশের সাঁকো পার হচ্ছেন পথচারী। ছবি : কালবেলা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভ্যাটেশ্বর নদীতে সেতু না থাকায় দুই পাড়ের লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। নদীতে যখন পানি বেশি হয় তখন সাধারণ মানুষের ভোগান্তি আরও চরম আকার ধারণ করে।

মঙ্গলবার (১২ মার্চ) সরেজমিনে দেখা যায়, উপজেলার চলবলার বারাজান এলাকার ভ্যাটেশ্বর নদী দিয়ে নিয়মিত হাজারো শিক্ষার্থীসহ পথচারী পারাপার হয়।

স্থানীয়রা বলেন, নদীর এই জায়গাটিতে একটি সেতু নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন তবুও সুফল পায়নি। স্বাধীনতার ৫৩ বছরেও আশার আলো দেখেনি এই অঞ্চলের লাখ লাখ মানুষ। তাই যুগের পর যুগ ধরে বাধ্য হয়েই বাঁশের সাকো দিয়ে মানুষদের নদী পারাপার হতে হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, কেউ যদি রাতের বেলা অসুস্থ হয় তাহলে তাকে মেডিকেলে নেওয়া সম্ভব হয় না।

চলবলা ইউনিয়ন চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু বলেন, এই একটি সেতুর জন্য দুই গ্রামের মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। চলবলা ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ এখন দুর্ভোগে দিন কাটাচ্ছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এখানে একটি সেতু খুব জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১০

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১১

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১২

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৩

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৪

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৫

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৬

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৭

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৮

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৯

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

২০
X