বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১১:৫০ এএম
আপডেট : ১০ জুন ২০২৩, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

সম্পত্তি নিয়ে মায়ের লাশের সামনে সৎ ভাইবোনের বিতণ্ডা, দাফন ১১ ঘণ্টা পর

সম্পত্তি নিয়ে মায়ের লাশের সামনে সৎ ভাইবোনের বিতণ্ডা, দাফন ১১ ঘণ্টা পর

পটুয়াখালীর বাউফল উপজেলায় সম্পত্তির ভাগাভাগি নিয়ে এক নারীর লাশের সামনেই তার সন্তানদের বাগবিকণ্ডা ও মারধরের ঘটনা ঘটেছে। এ কারণে দাফনে দেরি হয় প্রায় ১১ ঘণ্টা।উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম মহসিন জানান, শুক্রবার তার ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মহসিন বলেন, ‘জায়গা জমি নিয়ে বিরোধের কারণে ছেলেরা লাশ দাফনে বাধা দিয়েছে।’

মৃত ৬৫ বছর বয়সী রুশিয়া বেগম শুক্রবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান।

এলাকাবাসী জানান, রুশিয়া বেগমের প্রথম স্বামী ১০ বছর আগে মারা যান। সুমন ও সায়েম তার প্রথম ঘরের সন্তান। আর নাছিমা বেগম পরের ঘরের। রুশিয়া বেগমের জায়গা-জমি নিয়ে দুপক্ষের সন্তানদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে ছেলেরা তার লাশ দাফন করায় বাধা দেয়।

এ বিষয়ে জানতে চাইলে নাছিমা বেগম বলেন, ‘মা দীর্ঘদিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার চিকিৎসায় আমি সকল সহযোগিতা করেছি। কিন্তু ভাইয়েরা চিকিৎসার কোনো খরচ দেননি। শুক্রবার দুপুর ১২টার দিকে মা মারা যান। অথচ রাত ১০টা পর্যন্ত তার দাফনের ব্যবস্থা করা হয়নি। আমরা মাকে দাফনের কথা বললে সুমন ও সায়েম দাফনের আগে জায়গা জমির ভাগ করার দাবি তোলেন।

তার অভিযোগ, এ নিয়ে ভাইদের সঙ্গে তার ঝগড়া শুরু হলে একপর্যায়ে তারা তাকে পিটিয়ে আহত করে। পরে কোনো উপায় না দেখে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। এরপর পুলিশ ও এলাকাবাসীর হস্তক্ষেপে রাত ১১টার দিকে লাশ দাফনের প্রক্রিয়া শুরু হয়।

বাউফল থানার ওসি আরিচুল হক জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পুলিশ পাঠান। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেবেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X