পীরগাছা প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৬:৫৩ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে আহত শিক্ষকের মৃত্যু

নিহত শিক্ষক আব্দুল জলিল। ছবি : কালবেলা
নিহত শিক্ষক আব্দুল জলিল। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় গতকাল বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল জলিল ও গোলজার হোসেন নামে দুই স্কুলশিক্ষক গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষক আব্দুল জলিলের মৃত্যু হয়।

তিনি উপজেলার কান্দি ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের বাসিন্দা। অপর শিক্ষক গোলজার হোসেন একই ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, উপজেলার দেউতি স্কুল অ্যান্ড কলেজের ওই দুই শিক্ষক বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ১০টার দিকে রংপুর-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের কদমতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া একটি ট্রাক্টরের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পরে ওই দিন রাত ১টার দিকে শিক্ষক আব্দুল জলিল নামে মারা যান। তবে ঘটনার পর ঘাতক ট্রাক্টরটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১০

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১১

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১২

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৩

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৪

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৫

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৬

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৭

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৮

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১৯

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

২০
X