বিকাশ চন্দ্র প্রামানিক, নওগাঁ
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

সরকারের গুদামে এক কেজি ধানও দেননি রাণীনগরের কৃষকরা

ধানের পুরোনো ছবি : সংগৃহীত
ধানের পুরোনো ছবি : সংগৃহীত

সরকার ধান-চাল কেনার জন্য সারা দেশে মূল্য নির্ধারণ করে দেয়। পাশাপাশি স্ব স্ব খাদ্য গুদামে দেওয়া হয় লক্ষ্যমাত্রা। কিন্তু কোনো কোনো জায়গায় ভেস্তে যায় সরকারের সেই উদ্দেশ্য। নওগাঁর এক উপজেলায় সরকারের নির্ধারিত মূল্যে এক কেজি ধান সংগ্রহ করতে না পারলেও চালের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এমনই ঘটনা ঘটেছে রাণীনগরে সরকারি খাদ্যগুদামে।

শেষ হওয়া আমন মৌসুমে সেই গুদামে এক কেজি ধানও দেয়নি উপজেলার কোনো কৃষক। এতে করে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা শূন্য। তবে মিলাররা চাল দিয়েছেন গুদামে।

উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, সম্প্রতি শেষ হওয়া আমন মৌসুমে রাণীনগর উপজেলায় সরকারিভাবে ৩০ টাকা কেজিতে ধানের দাম ঠিক করা হয়। লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয় ৭৬০ টন। কিন্তু মৌসুম শেষ হলেও এক কেজি ধান সরকারের গুদামে দেয়নি উপজেলার কোনো কৃষক। অপরদিকে সরকারিভাবে ৪৪ টাকা কেজিতে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয় ১৩৮৩ টন; যার পুরোটাই অর্জিত হয়েছে।

উপজেলার সিঙ্গারপাড়া গ্রামের কৃষক মোস্তাক আহমেদ বলেন, ‘সরকারি গুদামে ধান দেওয়া বড়ই ঝামেলা। গুদামে ধান নিয়ে গেলে তাপমাত্রা দেখে, ধান শুকানো ভালো না মন্দ হয়েছে অর্থাৎ সমস্যার শেষ থাকে না। ধান দেওয়ার পর আবার সেই টাকা তোলার জন্য ব্যাংকে গিয়ে একাউন্ট খুলে ঘণ্টার পর ঘণ্টা লাইন ধরে দাঁড়িয়ে টাকা নিতে হয়। এতে করে সময় যেমন নষ্ট হয় তেমনিভাবে অনেক ঝামেলা পোহাতে হয়।’

তিনি আরও বলেন, ‘অর্থাৎ গুদামে ধান দিলে হয়রানির শেষ নেই। এ ছাড়া সরকার তো মোটা ধানের জন্য দাম নির্ধারণ করে দেয়। কিন্তু আমরা বেশির ভাগ জমিতে চাষ করি চিকন ধান। অথচ খোলাবাজারে কোনো ঝামেলা ছাড়াই বেশি দামে ধান বিক্রি করে নগদ টাকা পাই। তাই গুদামে ধান দেই না।’

উপজেলার মেসার্স মায়ের দোয়া চাল কলের মালিক আব্দুর রাজ্জাক বলেন, ‘লাইসেন্স বাঁচাতে আমরা মিলাররা বাধ্য হচ্ছি সরকারের সঙ্গে চুক্তি করতে। তাই প্রতি মৌসুমে খোলা বাজার থেকে বেশি দামে ধান কিনে তা চাল করে লোকসান দিয়ে সরকারের গুদামে চাল দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘উপজেলা পর্যায়ে আমরা ছোট ছোট মিলাররাই লোকসান দিয়ে সরকারের ঘরে চাল দিয়ে সংকট থেকে সরকারকে রক্ষা করে আসছি। অথচ সরকারের সব সুযোগ-সুবিধা পাচ্ছে বড় বড় অটোমিল মালিকরা। আজ লোকসান দিতে দিতে উপজেলার শতাধিক ছোট ছোট চাতাল বন্ধ হয়ে গেছে। অনেক মিল মালিকরা সর্বস্বান্ত হয়ে পথে বসেছে। তবুও আমাদের প্রতি সরকারের কোনো সুদৃষ্টি নেই।’

তিনি বলেন, কিছু একটা করতে হবে তাই আমরা হাতে গোনা কয়েকজন মিল মালিকরা আজও ব্যবসাটাকে ধরে রেখেছি। এই রকম লোকসান চলতে থাকলে এক সময় সরকারের গুদামে কেউ আর চাল দেবে না বলে আশঙ্কা প্রকাশ করেন এই ব্যবসায়ী।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, ‘আমরা প্রতি মৌসুমে গুদামে ধান দেওয়ার জন্য কৃষকদের নানাভাবে উদ্বুদ্ধ করে আসছি। অপরদিকে উপজেলায় দিন দিন মোটা ধানের চাষ কমে যাচ্ছে। এ ছাড়া খোলা বাজারে কৃষকরা কোনো ঝামেলা ছাড়াই সরকারি দামের চেয়ে বেশি দামে নগদ টাকায় ধান বিক্রি করতে পারছেন। এ কারণে কৃষকরা গুদাম বিমুখ।’

তিনি আরও বলেন, ‘তবে আগামীতে যেন এমন আর না হয়; সেই বিষয়ে কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে কৃষকদের গুদামে ধান দিতে উদ্বুদ্ধ করার কর্মসূচি গ্রহণ করব।’

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১০

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১১

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১২

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৩

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৬

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৭

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৮

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৯

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

২০
X