সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০২:৪০ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সোনাগাজীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে। ছবি : কালবেলা
আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে। ছবি : কালবেলা

ফেনী সোনাগাজীর শাহপুর এলাকার আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় সোনাগাজী থানায় অভিযোগ করেছেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরসোনাপুর গ্রামের ভূমিহীন দেলোয়ার হোসেন হেলাল।

এ বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, ‘আমার থাকার কোনো জমি নেই। ইটভাটায় কাজ করি। সেখানে কোনোরকমে পরিবার নিয়ে থাকি। সরকার আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীনদের ঘর দিচ্ছে এ খবর শুনে অনেকের কাছে গিয়েছি। এ সময় সিরাজুল ইসলাম ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।’

তিনি বলেন, ‘ঘর দেওয়ার জন্য আমার কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেন। ২০২২ সালে আমি ঋণ করে ১৫ হাজার টাকা দেই। পরে ঘর না দিয়ে আমাকে ঘুরাচ্ছেন। অনেকে ঘর পেলেও আমি পাইনি।’

দেলোয়ার আরও বলেন, ‘সিরাজ আমার এলাকার অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। আমি এ বিষয়ে গত ১৮ ফেব্রুয়ারি থানায় একটি অভিযোগ করেছি।’

স্থানীয় স্কুলশিক্ষক শফিউল ইসলাম জানান, ‘সিরাজুল ইসলাম এই এলাকার প্রায় ৩০ জন থেকে ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে এটা নিয়ে এলাকায় ঝামেলা হচ্ছে।’

শাহপুর কামলা বাড়ির বাসিন্দা নুরনবী বলেন, ‘আমরা তিনভাই পরিবার নিয়ে ছোট একটি ঘরে থাকি। একটি ঘরের জন্য ২০২২ সালে ঋণ করে সিরাজুল ইসলামকে তিনভাই ৪৫ হাজার টাকা দিয়েছি। ঘরও পাইনি, টাকাও পাইনি। অনেকের কাছ থেকেও টাকা নিয়েছেন তিনি।’

একই বাড়ির গৃহবধূ কোহিনুর আক্তার বলেন, ‘আসমা আক্তার, সকিনা আক্তার ও জাহানারা আক্তার নামে আমার নিকট আত্মীয়দের থেকেও ৪৫ হাজার টাকা নিয়েছে। এখনও ঘর পায়নি তারা।’

সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শেখ ফরিদ বলেন, ‘সিরাজ এলাকার অনেকের কাছ থেকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়েছে বলে শুনেছি।

স্থানীয় সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, এলাকায় আসলে কয়েকজন ভূমিহীন সিরাজুল ইসলামের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ দিয়েছে।’

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উম্মে রুমা জানান, ‘সিরাজুল ইসলাম ঘর দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে টাকা নেওয়ার কথা শুনেছি৷’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজুল ইসলাম মুঠোফোনে বলেন, এসব অভিযোগ মিথ্যা। আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন লোকজন দিয়ে আমার বিরুদ্ধে মনগড়া বক্তব্য দেওয়াচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান বলেন, ‘সিরাজুল ইসলাম ঘর দেওয়ার কথা বলে টাকা নেওয়ার বিষয়টি কয়েকজন আমাকে জানিয়েছে। আমি লিখিত অভিযোগ দিতে এবং থানায় মামলা করার জন্য বলেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে কোনো টাকা লাগে না।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, ‘ঘর দেওয়ার কথা বলে টাকা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।’

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১০

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১১

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১২

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৩

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৪

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৫

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৬

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৭

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৮

ছেলের হাতে বাবা খুন

১৯

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

২০
X