মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৩:২০ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু

গাজীপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
গাজীপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

গাজীপুর কালিয়াকৈরে তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।

রোববার (১৭ মার্চ) ভোর ৫টার দিকে আরিফুল ইসলাম (৩৫) ও সকাল পৌনে ৭টার দিকে মহিদুল আলী (২৪) নামের দুজন দগ্ধ ব্যক্তি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আগুনে মৃত মাইদুলের শরীরের ৯৫ ভাগ এবং আরিফুলের ৭০ ভাগ পুড়ে যায়।

মৃতদের মধ্যে আরিফুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার এলাইপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ভাড়া থাকতেন। অপরজন হলেন সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার পূর্ব ভিরাখোলা গ্রামের মো. সাবেদ আলী খানের ছেলে মহিদুল আলী।

এর আগে শনিবার সকালে আগুনে দগ্ধ হয়ে মো. মনসুর আলী (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়। একইদিন রাতে তায়েবা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়। শিশুটি আগুনে তার শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। এ ছাড়া শুক্রবার সকালে সোলায়মান মোল্লা (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিদগ্ধে মৃতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। দাফন-কাফনের ব্যবস্থার পাশাপাশি মরদেহ তাদের গ্রামের বাড়িতে পাঠানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হয়। একইভাবে এই দুজনের পরিবারকেও সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X