কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৩:৪৯ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬

গাজীপুর জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
গাজীপুর জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

গাজীপুর কালিয়াকৈরে তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দগ্ধ হয়ে নার্গিস খাতুন নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬।

রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, সকালে চিকিৎসাধীন অবস্থায় আরিফুল ইসলাম (৩৫) ও মইদুল (৩০) নামে আরও দুজন মারা যান। আরিফুল গার্মেন্টস কর্মী ও মইদুল কারখানায় কাজ করতেন। আগুনে নিহত মাইদুলের শরীরের ৯৫ ভাগ এবং আরিফুলের ৭০ ভাগ পুড়ে গিয়েছিল।

মৃত ব্যক্তিরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার এলাইপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম। তিনি কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ভাড়া থাকতেন তিনি। অপরদিকে মো. মহিদুল আলী (২৪) সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার পূর্ব ভিরাখোলা গ্রামের মো. সাবেদ আলী খানের ছেলে।

জানা যায়, রোববার ভোর ৫টার দিকে আরিফুল ইসলাম ৭০ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। অপরদিকে মহিদুল ৯৫ শতাংশ দগ্ধ হয়ে সকাল পৌনে ৭টার দিকে মারা যান। এর আগে শনিবার সকালে আগুনে দগ্ধ হয়ে মো. মনসুর আলী (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়। একইদিন রাতে তায়েবা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়। আগুনে শিশুটির শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল।

এ ছাড়া শুক্রবার সকালে সোলায়মান মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি মারা যান। পরে সন্ধ্যায় নার্গিস খাতুন (২৫) নামে আরও একজন মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বলেন, নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। দাফন-কাফন এবং লাশ তাদের গ্রামের বাড়িতে পাঠানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যার পানিতে যে ১০ ভুল কখনো করবেন না

৩ ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরী

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি

যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা

‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে চার দফা প্রস্তাব শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন

স্বাধীনতার ৫৭ বছরেও পাকা হয়নি ভরিপাশা-তালতলী সড়ক

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

১০

চট্টগ্রামে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

১১

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১২

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

১৩

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

১৪

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

১৫

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

১৬

চট্টগ্রাম নগরীতে কমেছে জলাবদ্ধতা, স্বাভাবিক ছন্দে ফিরছে নগরজীবন

১৭

সিএনএনের প্রতিবেদন / ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, ভবিষ্যতে টিকে থাকা নিয়ে শঙ্কা

১৮

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি মোহনপুর-তালতলা রাস্তায়

১৯

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

২০
X