টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৯:৫৪ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১২:২৬ এএম
অনলাইন সংস্করণ

এবার পঞ্চগড় এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত

লাইনচ্যুত ট্রেনের বগি। ছবি : কালবেলা
লাইনচ্যুত ট্রেনের বগি। ছবি : কালবেলা

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল‌স্টেশ‌নে পঞ্চগড় এক্স‌প্রেস নামের একটি ট্রেনের একটি বগি লাইনচ‌্যুতির ঘটনা ঘটেছে।

আজ রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বগির চারটি চাকা লাইনচ‌্যুত হ‌য়েছে। এতে ঢাকার সা‌থে উত্তরব‌ঙ্গের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ র‌য়ে‌ছে। স্থানীয়ভাবে বগি উদ্ধারের তৎপরতা চলছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল‌স্টেশ‌নের বুকিং মাস্টার রেজাউল ক‌রিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর আশরাফ বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রা বিরতি শে‌ষে ঢাকার দি‌কে যাওয়ার সময় এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ‌্যুত হয়। প্রাথমিকভাবে ট্রেনের চাকায় ত্রুু‌টি থাকার কার‌ণে লাইনচ‌্যুতির ঘটনা ঘ‌টতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে বুকিং স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, ঘটনার পর থেকেই উদ্ধার তৎপরতা চলছে। এছাড়াও উদ্ধারকারী ট্রেনকে ঘটনাস্থলে আসার জন্য উর্ধতন মহলকে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, রেল যোগাযোগ বন্ধ থাকায় গাজীপুরের থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। যাত্রীদের দ্রুত ভোগান্তি লাঘবের সব রকমের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১১

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১২

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৩

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৪

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৫

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৬

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১৭

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৮

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১৯

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

২০
X