নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ শ্রমিকের

দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার চল্লিশা রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমান ছেলে রাসেল ইসলাম (২৫) ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ছোটবাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)। তারা দুজন ‘তমাল তম্ময়’ অটো রাইচমিলের শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, তারা অটো রাইচমিলে গত এক বছর ধরে কাজ করে আসছেন। আজকে বিকেলে কাজ না থাকায় রেললাইনের পাশে খোলা জায়গায় ঘুরতে যায়। পরে সন্ধ্যায় ফিরে আসার সময় দুর্ঘটনাটি ঘটে।

সদর হাসপাতালের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ বলেন, আকাশ ও রাসেল নামে দুজনকে কয়েকজন হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা গেছেন। মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের সঙ্গে আসা লোকজনের তথ্য মতে, ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।

নেত্রকোনা সদর থানার ওসি মো. আল মামুন সরকার বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১১

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১২

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৩

রামিসা হত্যা মামলার রায় আজ

১৪

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৫

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৬

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৮

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X