চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে বাসের ধাক্কায় শ্রমিক নিহত

শ্রমিককে চাপা দেওয়া বিআরটিসি বাস। ছবি : সংগৃহীত
শ্রমিককে চাপা দেওয়া বিআরটিসি বাস। ছবি : সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি যাত্রীবাহী বাসের ধাক্কায় মানিক মিয়া (৪০) নামে ইট ভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব কালচোঁ ভূইয়া বাড়ি সেলিমের দোকান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মানিক মিয়া সুনামগঞ্জের ধীরাই থানার নোগাল গ্রামের মৃত সমর আলীর ছেলে। তিনি স্থানীয় হান্নান মিয়ার ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় মানিক মিয়া ব্রিক ফিল্ড সংলগ্ন সেলিম মিয়ার চায়ের দোকানে নাস্তা শেষে রাস্তা পারাপারের সময়ে হাজীগঞ্জ হতে ঢাকাগামী বিআরটিসি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। পরবর্তী আশেপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার এসআই এনামুল হক বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরাতহাল শেষে লাশ এখন থানায় আছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।

কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে বিআরটিসির বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব মাদ্রাসা নিয়ে জরুরি নির্দেশনা

৫১ বছরে কনকর্ড: বাংলাদেশের অবকাঠামো ও আধুনিকায়নের গৌরবময় পথচলা

রেললাইনের পাশ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাংগুয়েজ সেন্টারের উদ্বোধন

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

দক্ষ মানবসম্পদ গড়তে ড্যাফোডিলের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগ

পাল্টাপাল্টি হামলায় আবারও অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি

চট্টগ্রামের শিশু ইরা মনি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ জন

১০

বন্যায় চীনের খামার থেকে ভেসে গেল ৯০০ সাপ, আতঙ্কে বাসিন্দারা

১১

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

১২

টানা পঞ্চম দিনের বৃষ্টিতে কার্যত স্থবির চট্টগ্রাম

১৩

বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

১৪

ফ্রান্স-মরক্কো ম্যাচ জিতবে কে, অপটার ভবিষ্যৎদ্বাণী

১৫

ধলাই নদীর বাঁধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

১৬

কেন কিছু খেলোয়াড়ের বুটের গোড়ালির অংশ কাটা থাকে?

১৭

বেসামরিক অবকাঠামোতে হামলা জঘন্য যুদ্ধাপরাধ: ইরান

১৮

‘শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কূটনৈতিক ঘাটতি নেই’

১৯

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

২০
X