সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ
অনৈতিক কাজে লিপ্ত

মহিলা আ.লীগ নেত্রীর বিরুদ্ধে মানববন্ধন

কামরাবাদ ইউনিয়নের কয়ড়া আবদুল্লাহ মোড় এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন। ছবি : কালবেলা
কামরাবাদ ইউনিয়নের কয়ড়া আবদুল্লাহ মোড় এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন। ছবি : কালবেলা

জামালপুরে সরিষাবাড়ীতে ইউনিয়ন মহিলা আ'লীগের সভাপতি শাকিলা ইয়াসমিন শিখার অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ তুলে বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২০ মার্চ) দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া আবদুল্লাহ মোড় এলাকায় ছোট-বড় সকলেই ঐক্যবদ্ধ হয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নের মহিলা আ'লীগের সভাপতি শাকিলা ইয়াসমিন শিখার স্বামী প্রবাসে থাকায় দীর্ঘদিন ধরে দেবর সোহেল রানার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তুলে অনৈতিক কাজ করে আসছে। তার অসামাজিক কার্যকলাপে এলাকাবাসী বাধা দিলে গ্রামবাসীর বিরুদ্ধে রাজনৈতিক দাপট দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা শাকিলা আক্তার শিখার দলীয় পদ থেকে বহিষ্কার ও বিচার দাবি জানান।

এ ব্যাপারে শাকিলা আক্তার শিখার সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি-জামায়াতের লোকজন ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে চাইছে। আমি আওয়ামী লীগ করি এটাই আমার দোষ।

উপজেলা মহিলা আ'লীগের সভাপতি জহুরা লতিফ বলেন, শাকিলার বিরুদ্ধে অভিযোগ সম্পন্ন মিথ্যা। জাতীয় নির্বাচনে ঈগল প্রতীকের সমর্থন করার কারণে বিজয়ী ট্রাক প্রতীকের লোকজন তার বিরুদ্ধে এ অপবাদ দিয়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আলমগীর হোসেনসহ থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, আ'লীগ নেতা জমির উদ্দিন, আবদুল মজিদ, শাকিলার শাশুড়ি আনোয়ারা বেওয়া, সোহেল মিয়ার স্ত্রী পাপিয়া বেগম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১১

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১২

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৩

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৪

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১৫

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১৬

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১৯

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০
X