মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৬:০৯ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার ভিক্ষুক সমিতি গঠন

শতাধিক ভিক্ষুক নিয়ে ভিক্ষুক সমিতি গঠন করা হয়েছে।  ছবি : কালবেলা
শতাধিক ভিক্ষুক নিয়ে ভিক্ষুক সমিতি গঠন করা হয়েছে। ছবি : কালবেলা

হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশাদ আলীর উদ্যোগে শতাধিক ভিক্ষুক নিয়ে ভিক্ষুক ওরফে ফকির সমিতি গঠন করা হয়েছে। এ ঘটনায় নেতিবাচক মন্তব্য করেছেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মো. জালাল উদ্দিন।

শনিবার (৯ মার্চ) মাধবপুর ও লাগোয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও বিজয়নগর উপজেলার স্বাভাবিক ও প্রতিবন্ধী শতাধিক ভিক্ষুকদের অধিকার, দাবি আদায় ও বিত্তবানদের সহানুভূতি বৃদ্ধির লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে মো. জালাল উদ্দিন বলেন, ভিক্ষাবৃত্তি নিরসনে কাজ করছে সরকার। উপজেলায় ভিক্ষুক পুনর্বাসনেও কিছু কর্মকাণ্ড রয়েছে। প্রাথমিকভাবে এই ভিক্ষুক সমিতির উদ্দেশ্যে সৎ হলেও আমাদের সমাজসেবা অফিসের কর্মকাণ্ডের সঙ্গে এটি সাংঘর্ষিক।

ভিক্ষুকদের সামাজিক অধিকার সুনিশ্চিত করে তাদের পুনর্বাসন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করা এবং বিত্তবানদের সহানুভূতি অর্জন করাই কমিটির মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন ওই উপজেলা আওয়ামী লীগ নেতা।

এদিকে ভিক্ষুক সমিতি গঠন করা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। কেউ বলছেন ভিক্ষাবৃত্তি উৎসাহিত করা হচ্ছে। কেউ বলছেন মানবিক দায়িত্ব পালন থেকে এটি করা।

সাহায্য বা ভিক্ষা চাওয়ার সুস্পষ্ট আইন বা সাংবিধানিক নিষেধাজ্ঞা নেই। সেক্ষেত্রে সেটি করতে বাধাও নেই বলে জানিয়েছেন সমাজসেবা অফিসের কয়েকজন কর্মকর্তা।

ভিক্ষুক সমিতির সংগঠক ও উপদেষ্টা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহিন উদ্দিন শাহিন জানান, হতদরিদ্র, অসহায় মানুষদের সাংগঠনিকভাবে একত্রিত করা আর ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করা এক নয়। এদের কাউন্সিলিং ও সহযোগিতা করে তাদের মেধাবৃত্তিকে জাগ্রত করে স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়া আনাই আমাদের উদ্দেশ্য।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশাদ আলী জানান, সামনে পবিত্র রমজান। রমজানে ভিক্ষুকদের প্রতি মানবিকতা প্রদর্শন করে আমরা অনেক সওয়াব লাভ করতে পারি। বাস্তবে সরকার এদের পুনর্বাসনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু আমাদের মাধবপুর উপজেলা তেমন কর্মকাণ্ড চোখে পড়ে না সেজন্য বিত্তবানদের এগিয়ে আসার জন্য ভিক্ষুকদের জন্যে কল্যাণকর কিছু করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। ভিক্ষাবৃত্তিকে আমরা কখনোই সমর্থন করি না। যেহেতু আগামী উপাজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি তাই সকলের সুখ-দুঃখ দেখাও আমার নৈতিক দায়িত্ব।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা

সাত বছর বয়সে হারিয়েছিল / ২১ বছর পর বাবা-মায়ের কাছে ফিরলেন রিনা

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

মিয়ানমারে পাঁচ শতাধিক যাত্রীসহ নৌকাডুবি, বহু হতাহতের আশঙ্কা

খাদ্যপ্যাকেটের সামনে সতর্কবার্তা / অসংক্রামক রোগ প্রতিরোধে একটি ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ

চবির রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন হাসান মিয়া

পোরশায় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উদযাপিত

কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বিনিয়োগ প্রস্তাবে রেকর্ড সাফল্য

মধ্যপ্রাচ্যের দুই দেশের কাছে ২৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

১০

বর্ণিল আয়োজনে নবীনদের বরণ করে নিল রাবি প্রেস ক্লাব

১১

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে কর্মসূচি, ১০ শিক্ষার্থীকে শোকজ

১২

৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

১৩

পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ

১৪

এইচএসসি পরীক্ষা / ভূগোল প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওয়ার অভিযোগ

১৫

যেভাবে তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা আটকে দিয়েছিলেন এরদোয়ান

১৬

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযান, ১৪ দালাল গ্রেপ্তার

১৭

অসহায় মুক্তা বেগমের দায়িত্ব নিলেন লুৎফুজ্জামান বাবর

১৮

কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

১৯

মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস!

২০
X