পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

জেলিফিশের ভয়ে সাগরে যাচ্ছেন না জেলেরা

সৈকতে আটকে আছে মৃত জেলিফিশ। ছবি : কালবেলা
সৈকতে আটকে আছে মৃত জেলিফিশ। ছবি : কালবেলা

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে জেলেদের জালে আটকা পড়ছে অসংখ্য মৃত জেলিফিশ। কমে গেছে সামুদ্রিক মাছের পরিমাণ। সমুদ্রে এ প্রাণী বৃদ্ধি পাওয়ায় মাছ শিকার করতে হিমশিম খেতে হয় তাদের।

এ ছাড়া জেলিফিশের সংস্পর্শে আসলে শরীরে চুলকায়। এসব ভয়ে সাগরে যাচ্ছেন না কুতুবদিয়ার বেশিরভাগ জেলে। ফলে দুশ্চিন্তায় রয়েছেন দ্বীপের জেলে সম্প্রদায়।

জেলেরা জানান, উপজেলার বড়ঘোপ সমুদ্রসৈকতের চরে অসংখ্য মৃত জেলিফিশ পড়ে আছে। জেলিফিশের কর্ষিকার কাঁটার খোঁচা লাগলে চুলকানি হয়। এ ভয়ে সাগরে মাছ শিকারে যাচ্ছেন না তারা।

বড়ঘোপ বাজারের জেলে আবু কালাম বলেন, ট্রলার নিয়ে মাছ ধরতে সাগরে গিয়েছিলাম। খালি হাতে ফিরে এসেছি। সাগরে জেলিফিশ বেশি দেখা যাচ্ছে। জালেও অধিক পরিমাণে ধরা পড়ছে। এগুলোর কারণে মাছ শিকার করা যাচ্ছে না।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন কালবেলাকে বলেন, সাগরে জেলিফিশ বেড়ে গেছে। এগুলোর কারণে সাগরে আগের তুলনায় মাছ কম পাওয়া যায়। জেলিফিশ মানুষের শরীরের সংস্পর্শে আসলে খুব অস্বস্তি হতে পারে। সামুদ্রিক দূষণের ফলে বিশ্বজুড়ে সাগরে জেলিফিশ বৃদ্ধি পেয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১০

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১১

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১২

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৩

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৪

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৫

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৬

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৭

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৮

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

২০
X