যশোর ব্যুরো
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

যশোর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
যশোর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান শিমুল (৪২) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার গোবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল গোবিলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

নিহত শিমুলের স্বজনরা জানান, রাত সাড়ে ৮টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিল্লুর রহমান শিমুলকে কুপিয়ে হত্যা করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। তার চিৎকার শুনে এলাকার লোকজন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্বজনদের অভিযোগ, এলাকার চিহ্নিত সন্ত্রাসী বুলবুল ও নাঈমের নেতৃত্বে শিমুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আমরা দ্রুতই তাদের আইনের আওতায় নিয়ে আসবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবির গবেষণা / জলবায়ু প্রভাব: উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার, বাবার ব্রেন টিউমার, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১১

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১২

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১৩

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৪

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৫

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৬

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৮

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

২০
X