টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদের ইমাম ছাত্রলীগ নেতা, পড়াচ্ছেন খতমে তারাবি

ছাত্রলীগ নেতা হাফেজ নূর কামাল। ছবি : কালবেলা
ছাত্রলীগ নেতা হাফেজ নূর কামাল। ছবি : কালবেলা

স্থানীয় ছাত্রলীগের নেতৃত্বে থাকায় রাজনীতির মাঠে সরব তিনি। তার নির্দেশনায় চলছে ইউনিয়নটির ছাত্ররাজনীতি। সেই নেতা করছেন মসজিদের ইমামতি। রমজান মাসে পড়াচ্ছেন খতমে তারাবি। কক্সবাজারের টেকনাফের সীমান্ত শহর হ্নীলার একটি মসজিদে ওই ছাত্রলীগ নেতার পেছনে নামাজ আদায় করছেন মুসল্লিরা।

জানা গেছে, ওই ছাত্রলীগ নেতার নাম হাফেজ নূর কামাল। তিনি হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। ফুলের ডেইল এলাকার বাসিন্দা তিনি। এবার ১৮তম তারাবি নামাজের ইমামতি করছেন কামাল।

হাফেজ নূর কামাল ২০০৪ সালে কোরআনে হাফেজ হন। ওই বছরই ফুলের ডেইলের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম তারাবি নামাজ পড়ানো শুরু করেন।

পরে ২০১৪ সালে হ্নীলা শাহমজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। এরপর ভর্তি হন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসায়। সেখান থেকে ২০১৬ সালে আলিম পাস করেন তিনি। এরই ধারাবাহিকতায় ২০২০ সালে রাজাপালং মাদ্রাসা থেকে ফাজিল পাস করেন। বর্তমানে উখিয়া কলেজের তিনি বাংলা বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের ছাত্র তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাফেজ নূর কামাল পড়াশোনার পাশাপাশি ছাত্ররাজনীতিতে জড়ান। ২০১০ সালে হ্নীলা শাহমজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।

২০১৮ সালে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর পরের বছর হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর থেকে তিনিই ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছেন।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, কামাল গত এক যুগেরও বেশি সময় ধরে মসজিদের ইমামতি করছেন। পাশাপাশি ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় এ নেতা।

জানতে চাইলে হাফেজ নূর কামাল বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করছি। যত দিন বেঁচে থাকব ইসলাম প্রচারে কাজ করে যাব।

তিনি আরও বলেন, ‘রাজনীতির পাশাপাশি হালাল আয় করে জীবন অতিবাহিত করতে চাই।’

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১০

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১১

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১২

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৩

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৪

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৬

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৭

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৮

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৯

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০
X