আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে

খালে পড়ে আছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি। ছবি : কালবেলা
খালে পড়ে আছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় চন্দনাইশ-বরকল সড়কের বরকল চানখালী খালের পুরোনো বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে চালক আহত হয়েছেন।

শনিবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত চলকের নাম মো. সাকিব (২২)। তিনি চন্দনাইশের কেশুয়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী বেলাল আহমদ বলেন, একটি খালি মিনি ট্রাক চন্দনাইশ থেকে আনোয়ারা যাওয়ার পথে পরিত্যক্ত বেইলি সেতুতে উঠতেই সেতুটি ভেঙে পড়ে। এ সময় লোকজন চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বরকল চাঁনখালি খালের ওপর নতুন একটি সেতু করলেও পাশের পুরোনো বেইলি ব্রিজটি ব্যবহার না করতে সওজ কোনো নির্দেশনা দেয়নি। যার কারণে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, বরকল চানখালী খালের ওপর সড়ক ও জনপথ বিভাগ ১১৭ মিটারের নতুন একটি সেতু করেছে। ওই চালক কেন পরিত্যক্ত ব্রিজ দিয়ে গেল সেটাই প্রশ্ন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X