সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাদের বিরুদ্ধে সওজের জমি দখলের অভিযোগ

সওজের জমি দখল করে ঘর নির্মাণ করা হয়েছে। ছবি : কালবেলা
সওজের জমি দখল করে ঘর নির্মাণ করা হয়েছে। ছবি : কালবেলা

রাতের আঁধারে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে।

শনিবার (২৩ মার্চ) রাতে সোনাইমুড়ী থানা সংলগ্ন নোয়াখালী-ঢাকা মহাসড়কের বাইপাসের পাশের জমি দখলের এ ঘটনা ঘটে।

জানা গেছে, দখল করা জমিটি গত বছর ভানুয়াই গ্রামের হেদায়েত উল্যাহ ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষরা নির্মাণকাজ বন্ধ করে দেয়। পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন শামিম ও পৌরসভা যুবলীগের সহসভাপতি খোরশেদ আলমসহ পাঁচজন জেলা পরিষদ থেকে নিজেদের নামে লিজ নিয়ে ঘর নির্মাণ শুরু করে।

সোনাইমুড়ী-চাটখিল সওজের উপসহকারী প্রকৌশলী মো. আলাউদ্দিন বলেন, সওজের এ জমি লিজ বা দখল নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সোনাইমুড়ী থানায় জানাই। পুলিশ অভিযোগ পেয়ে কাজ বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন, অবৈধ দখল কোনোভাবে থামানো যাচ্ছে না। জেলা থেকে ম্যাজিস্ট্রেট নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

সোনাইমুড়ী পৌরসভার মেয়র নূরুল হক চৌধুরী বলেন, জমি দখলের খবর পেয়ে থানার ওসিকে জানিয়েছি।

সোনাইমুড়ী থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে অভিযোগ পেয়ে আজ সকালে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। থানা পুলিশের সহায়তায় সড়ক ও জনপথ বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।

সওজের জমি দখলের অভিযোগের বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকেরের মোবাইল ফোনে কল দিলে তিনি বলেন, আমি এখন ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়াকফের ১৩ শতক জমি উদ্ধার ঢাকা জেলা প্রশাসন

শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নেমে তরুণ নিখোঁজ 

ফের কমলো জেট ফুয়েলের দাম

চলতি বছর বৈশ্বিক গ্যাসের চাহিদা কমবে, বলছে আইইএ

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালখনন প্রকল্পে দুর্নীতির অভিযোগ, শ্রমিক তালিকায় বিএনপি নেতার নম্বর

দেয়াল ধসে নিহত ১, আহত চারজনকে হাসপাতালে ভর্তি

অবসরের সিদ্ধান্ত নেইমারের, বিশেষ অনুরোধ তার বাবার

কক্সবাজারে পাহাড়ধসে প্রাণ গেল গৃহবধূর

জাতীয় বাজেট বাস্তবায়নে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

১০

ট্রমা পেরিয়ে নতুন জীবনে মৌসুমী হামিদ, জানালেন অজানা গল্প

১১

সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

১২

আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান, অস্ত্র, হাতবোমা ও বিদেশি মদ উদ্ধার

১৩

এআই অ্যান্ড ডেটা সায়েন্সে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ

১৪

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: প্রবাসীকল্যাণ মন্ত্রী

১৫

ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  

১৬

আল-আজহারের ধর্মতত্ত্ব অনুষদের ফল প্রকাশ, সেরা দশের তালিকায় ৭ বাংলাদেশি

১৭

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশরের ভাগ্য বদলেছেন যে যমজ দুই ভাই

১৮

বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

১৯

ফ্রান্স প্রেসিডেন্টের সফরের মধ্যেই সিরিয়ায় জোড়া বিস্ফোরণ

২০
X