বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দুই বিঘা জমিজুড়ে ডানা মেলেছে শতবর্ষী বটবৃক্ষ

বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অবস্থিত শতবর্ষী বটগাছ। ছবি : কালবেলা
বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অবস্থিত শতবর্ষী বটগাছ। ছবি : কালবেলা

দুই বিঘা জমিজুড়ে ডালপালা বিছিয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী বটগাছ। এই গাছটির নিচে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা পূজা-অর্চনা করেন। গাছটি দেখতে দূরদূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন।

শতবর্ষী এ বটগাছের অবস্থান ছোট যমুনা নদীর কোল ঘেষে গড়ে ওঠা দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।

পলিপ্রয়াগপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বিরামপুর-ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক সড়ক সংলগ্ন বারিন্দ্রনাথ সরকারের জমিতে বটবৃক্ষটি দুই বিঘা জমিজুড়ে ডানা মেলেছে।

স্থানীয় মজিদনগর কারিগরি ব্যবসা ও ব্যবস্থাপনা কলেজের প্রভাষক কালীপ্রসন্ন সরকার বলেন, ‘ছোট থেকেই আমি শুনেছি যে আমার ঠাকুর দাদারা এই গাছটি রোপণ করেছেন। পারিবারিক জায়গা জমি বণ্টনের পর এই প্রাচীন বটগাছটি আমার বাবা বারীন্দ্রনাথ সরকারের অংশে পড়ে। সেই সূত্রে জমি এবং বটগাছটির উত্তরাধিকার আমরা।

তিনি বলেন, লোকমুখে শুনেছি, আমার পরিবারের তিন প্রজন্মের কাছে গাছটির বয়স নাকি শত বছর পেরিয়েছে। গাছটির উত্তর অংশে শারদীয় দুর্গামন্দির স্থাপন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা পূজা-অর্চনার পাশাপাশি এখানে একটি মেলা বসান। গাছটির চারপাশে ডালপালা মেলে ধরায় স্থানটি বেশ শীতল।

দুর্গাপুর গ্রামের বাসিন্দা মঙ্গল সরেন বলেন, ‘আমি ছোট থেকে বটগাছটি দেখছি। ধীরে ধীরে শাখা-প্রশাখা চারপাশে ছড়িয়েছে। গাছটি আমাদের এলাকার সম্পদ। গাছটিকে দেখার জন্য দূর থেকে বিভিন্ন বয়সের লোকজন আসেন। আমরা এখানে পূজা-অর্চনা করি।’

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন বলেন, এটি এই অঞ্চলের সবচেয়ে পুরোনো বটগাছ। গাছটির বয়স ১০০ বছর পেরিয়েছে। দুই বিঘা জমিজুড়ে দাঁড়িয়ে আছে গাছটি। এটিকে দেখার জন্য দূরদূরান্ত থেকে অনেকে আসেন। এখানে পূজা-অর্চনা করের সনাতন ধর্মাবলম্বীরা।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X