গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

১৯ ঘণ্টায়ও জানা যায়নি আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ

এখনো নেভেনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সুপারবোর্ড কারখানার আগুন। ছবি : কালবেলা
এখনো নেভেনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সুপারবোর্ড কারখানার আগুন। ছবি : কালবেলা

রাতভর চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এসেছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সুপারবোর্ড কারখানার অগ্নিকাণ্ড। তবে এখনো পুরোপরি নিভে যায়নি আগুন। রোববার আগুন লাগার পর একের পর এক ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে বর্তমানে আগুন নির্বাপণে কাজ করছে ৫টি ইউনিট।

সোমবার (২৫ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের গজারিয়া ইউনিটের স্টেশন অফিসার রিফাত মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দমকল বাহিনীর অনবরত চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এখন আর আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। তবে বিপুল পরিমাণে পাটখড়ি ও কাঠজাতীয় দাহ্য পদার্থ থাকায় পুরোপুরি নির্বাপণ করা যাচ্ছে না আগুন। আগুন নেভাতে আরও সময় প্রয়োজন। পাশের মেঘনা নদী থেকে অনবরত পানি ছোড়া হচ্ছে অগ্নিকাণ্ডের স্থলে।

এদিকে ১৯ ঘণ্টায়ও আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত হওয়া যায়নি। কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।

অন্যদিকে এর মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়ে মো. মাসুদুল আলম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন। এই কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রোববার দুপুর ১টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের সিকিরগাঁও এলাকায় মেঘনা নদীর তীরে সুপার ফর্মিকা অ্যান্ড লমিনেশন (সুপারবোর্ড) নামের একটি কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পরে পুরো গোডাউনজুড়ে। এতে ধসে পরে গোডাউনের কাঠামো। খবর পেয়ে মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে একে একে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। অগ্নিকাণ্ড নেভানোর কাজে ৭ জন আহত হলেও বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় ট্রাক জব্দ

বেনজীরকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: বাণিজ্যমন্ত্রী 

সারিকার আক্ষেপ, 'ভালো কাজ আমার কাছে আসে কম'

দেশে একের পর এক কম্পন / ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা পেতে করণীয়

শুধু মাদক বহনকারী নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনার আহ্বান মিনুর

ট্রাক-মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে জামায়াত নেতা নিহত

৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস্: সেরা বনফুলী, চ্যাম্পিয়ন বিকেএসপি

মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা

১০

প্রথমবার একসঙ্গে অপূর্ব-চঞ্চল-ইয়াশ, মুক্তি পেল ‘হেডলাইন’

১১

ট্রেনে মিলল বস্তাভর্তি গাঁজা, লোকোমাস্টার আটক

১২

চলন্ত ট্রেন মিলল ১০ লাখ টাকার হেরোইন, স্বামী-স্ত্রী আটক

১৩

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ

১৪

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

১৫

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

১৭

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

‘হায় হোসেন’ মাতমে ভারী পুরান ঢাকা

১৯

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

২০
X