খুলনা ব্যুরো
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় ১২ জনকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

খুলনা জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
খুলনা জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

খুলনার সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ১২ শিক্ষক-কর্মচারীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

রোববার (২৪ মার্চ) সুন্দরবন কুরিয়ার সার্ভিস গুলশান-২ শাখা থেকে ১২টি খামে কাফনের কাপড় এবং একটি সাদা কাগজে ‘প্রস্তুত থাকিস’ লিখে এ হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীদের একজন।

জিডি সূত্রে জানা যায়, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ফুলবাড়িগেট শাখা থেকে রোববার বেলা দেড়টার দিকে ফোনে জানানো হয় ডাকে চিঠি এসেছে। কুরিয়ার সার্ভিস থেকে ফোন পেয়ে আড়ংঘাটা থানাধীন তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১২ প্রশিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী চিঠি রিসিভ করে একে একে চিঠির খামও খোলেন। কিন্তু খামের ভেতরের চিঠি পেয়ে সবার চোখ চড়কগাছ! চিঠির ভেতর এক টুকরো সাদা কাগজের সঙ্গে পিন মারা কাফনের কাপড় সাদৃশ্য। সাদা কাগজে লেখা ‘প্রস্তুত থাকিস’।

হুমকির চিঠি পাওয়া প্রতিষ্ঠানের ১০ জন ইন্সট্রাক্টর হলেন- মো. রিয়াজ শরীফ, সৈয়দ মো. কামাল উদ্দিন, মো. মাসুদুল ইসলাম, মো. মাহাবুবুর রহমান, মো. জোবায়দুর রহমান, মো. মারুফ আহমেদ, মো. আব্দুল হামিদ, মো. হজরত আলী বুলেট, উম্মে হাবিবা ইসলাম, পলক কুমার বিশ্বাস, অফিস সহকারী মো. মনিরুল হক তালুকদার (রাজ), ড্রাইভার মো. আমিনুর সরদার।

হুমকি পাওয়া শিক্ষকরা জানিয়েছেন, যাদের নামে এ ধরনের চিঠি এসেছে তারা সবাই প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম বলেন, কে বা কারা প্রতিষ্ঠানের ১২ জন প্রশিক্ষক কর্মকর্তা-কর্মচারীকে হুমকি সংবলিত চিঠি দিয়েছে এ সম্পর্কে কিছুই জানি না। আমি তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি। অফিসিয়ালভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু তারা সেটা না করে থানায় ডায়েরি করেছে।

এ বিষয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ফুলবাড়িগেট শাখা অফিসের স্টাফ আব্বাস জানান, আড়ংঘাটা থানাধীন তেলিগাতীতে অবস্থিত খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১২ শিক্ষকের নামে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ঢাকার গুলশান-২ অফিস থেকে গত ২৩ মার্চ চিঠিগুলো বুকিং করা হয়েছে। ফুলবাড়িগেট শাখা অফিস থেকে আমরা ২৪ মার্চ চিঠিগুলো ডেলিভারি দিই। খামের ওপরে লেখা ছিল, খন্দকার দেলোয়ার হোসেন, ঠিকানা সিটি ব্যাংক এন এ লোন শাখা ১০৯, গুলশান এভিনিউ ঢাকা-১২১২। খামের ওপর একটি মোবাইল নম্বর ও দেওয়া আছে।

আড়ংঘাটা থানার ওসি মো. হাসান আল মামুন কালবেলাকে বলেন, যাদের হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে ওনারা থানায় এসেছিলেন। তাৎক্ষণিকভাবে থানায় একটি জিডি এন্ট্রি হয়েছে। জিডির আলোকে তদন্ত সাপেক্ষে আমরা বিষয়টি উদঘাটনের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করব।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে 'শ্বশুরবাড়িতে ঈদ', তৃতীয় 'বড় ছেলে' দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১০

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১১

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১২

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৩

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৪

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৫

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৬

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৭

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৮

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৯

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

২০
X