ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় দিনে দুপুরে ৩৬ লাখ টাকা ছিনতাই

ভুক্তভোগী ব্যবসায়ী ফজলুল হক। ছবি : কালবেলা
ভুক্তভোগী ব্যবসায়ী ফজলুল হক। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দিনে দুপুরে এক ব্যবসায়ীর প্রায় ৩৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ব্যবসায়ীক কাজে নিজ বাড়ি থেকে টাকা নিয়ে জমা দেওয়ার উদ্দেশে রিকশায় করে ব্যাংকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যেই ঘটে এ বিপত্তি।

বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার শিবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে বিকেলে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে দিন দুপুরে পুলিশ পরিচয়ে এমন ঘটনায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।

ভুক্তভোগী ব্যবসায়ী ফজলুল হক শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামের বাসিন্দা। তিনি জেলা শহরের পশ্চিম পাইকপাড়ায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। ঢাকায় ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন।

স্থানীয়রা জানান, বাড়ি থেকে বের হওয়ার ১শ গজ অতিক্রম করার পর আগে থেকে উৎপেতে থাকা একটি কালো রঙের হায়েস মাইক্রোবাস থেকে পুলিশের পোষাক পরে দুই ব্যক্তি নেমে এসে তার রিকশাটির গতিরোধ করেন। এক পর্যায়ে তাকে টেনে হিচরে ব্যাগে ইয়াবা আছে বলে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান তারা। আমরা ঘটনা প্রত্যক্ষ করলেও পুলিশি পোষাক থাকায় ঝামেলা হতে পারে ভেবে এগিয়ে যাইনি। পরে জানতে পারি তারা আসলে পুলিশ ছিলেন না। দিন-দুপুরেই এমন ঘটনা মানা যায় না।

শহরের পূর্বপাইক পাড়া এলাকার কয়েকজন বাসিন্দা জানান, দিন দুপুরে এমন ঘটনায় আমরা অবাক হয়েছি। আমরা সাধারণ মানুষ। বুঝবো কী করে- তারা পুলিশ, না ছিনতাইকারী। দিনদুপুরে আমাদের নিরাপত্তা কোথায়?

এদিকে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী ফজলুল হক জানান, তাকে উঠিয়ে নেওয়া কালো হায়েস মাইক্রোবাসটি চালকসহ চারজন ছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে তারা ইয়াবা আছে বলে ঝাপটে ধরে মাইক্রোবাসে উঠিয়ে নেয়। পরে মারধর করে কাছে থাকা ৩৫ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে শহরের পীরবাড়ি এলাকায় মাইক্রোবাস থেকে আহত অবস্তায় তাকে নামিয়ে দেয়। তিনি জানান, ছিনতাইকারীদের মধ্যে পুলিশের পোষাক পরা ছিল দুইজন। একজন ছিল ছদ্মবেশে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আসলাম হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ নিয়ে আমরা কাজ করছি। আশাকরি অপরাধীদের দ্রুত আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সলোমন দ্বীপপুঞ্জের বিশাল স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১০

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১১

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১২

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১৩

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৪

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৫

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৬

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৭

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১৮

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১৯

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

২০
X