মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংকের ভেতর থেকেই গ্রাহকের টাকা ছিনতাই

মৌলভীবাজার জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
মৌলভীবাজার জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

মৌলভীবাজারে ব্যাংকের ভেতর থেকেই গ্রাহকের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মার্চ) শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত ডাচ বাংলা ব্যাংক পিএলসিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার সকালে ডাচ বাংলা ব্যাংক পিএলসিতে প্রবাস থেকে আসা টাকা তুলতে যান ব্যবসায়ী তানভীর হাবিব চৌধুরী (রুমেল)। নগদ দুই লাখ টাকা তুলে তিনি ব্যাংক কর্মকর্তাকে এক হাজার টাকার নোট দেওয়ার জন্য বলেন। ব্যাংক কর্মকর্তা ১ হাজার টাকার বান্ডিল দিতে অনিচ্ছা প্রকাশ করে ৫০০ টাকার বান্ডিল দেন।

কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তি রুমেলকে ১ হাজার টাকার বান্ডিল এক্সচেঞ্জ করে দেবেন বলে জানান। তখন রুমেলের কাছ থেকে টাকা নিয়ে তিনি গুনতে থাকেন। পরে টাকা হাতে নেওয়ার পরই রুমেল কিছু সময়ের জন্য অজ্ঞান অনুভব করেন। তখন ওই চক্র তার টাকা নিয়ে যায়।

রুমেল বলেন, ওই ব্যক্তির হাতে থাকা টাকার বান্ডিল আমাকে গুনতে দিয়ে আমাকে একটি চেয়ারে নিয়ে বসান। আমি টাকা হাতে নেওয়ার পরই নিস্তেজ অনুভব করি। আমি ৫ মিনিট পরে একটু স্বাভাবিক হলে গুনে দেখি তারা আমার কাছ থেকে ৮১ হাজার টাকা নিয়ে গেছে। পরে সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, তারা ১১টা ৭ মিনিটে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। সিসি ক্যামেরা ফুটেজ থেকে ওই চক্রের ছবি শনাক্ত করা হয়েছে।

ডাচ বাংলা ব্যাংক পিএলসির মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক আব্দুল কাদের বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একজন গ্রাহকের সঙ্গে কয়েকজন লোক গল্প করে বিদায় নিয়ে চলে গেছে। এরপর তিনি বুঝতে পারেন ওনার টাকা নিয়ে চলে গেছে। তিনি পুলিশে অভিযোগ করেছেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল বলেন, থানায় একজন ব্যাংক গ্রাহক অভিযোগ করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: শিক্ষামন্ত্রী

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখল ঘিরে অভিযান, অস্ত্রসহ আটক ২

তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

মুক্তি পেয়েছে ‘ওয়েলকাম ৩’, ৩৪ তারকাকে সামলানোর গল্প জানালেন পরিচালক

পশ্চিমারা লুটপাট ও সহিংসতা ছাড়া কিছুই আনেনি: খামেনির উপদেষ্টা

১০

মারধরের পর পুলিশে সোপর্দ করা সেই তিতুমীর কলেজছাত্র কারাগারে 

১১

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কেন ৩য় স্থানের দলকে পায়নি ব্রাজিল-আর্জেন্টিনা

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

১৩

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩

১৪

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

১৫

আসামির প্রক্সি দেওয়া সেই নারী ২ দিনের রিমান্ডে 

১৬

ফ্যামিলি কার্ডের জন্য কোথাও যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে: ডা. জাহিদ

১৭

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, নিহত ১

১৮

বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের জাদু চলছেই

১৯

চার বছর পর আবারও প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

২০
X