চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১২:২৯ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১২:৩০ এএম
অনলাইন সংস্করণ

র‌্যাবের হাতে আজরাইল গ্রেপ্তার

কক্সবাজারে র‌্যাবের হাতে গ্রেপ্তার সিরিয়াল কিলার মো. লোকমান ওরফে আজরাইল। ছবি : কালবেলা
কক্সবাজারে র‌্যাবের হাতে গ্রেপ্তার সিরিয়াল কিলার মো. লোকমান ওরফে আজরাইল। ছবি : কালবেলা

কক্সবাজারের মহেশখালীর আলোচিত সিরিয়াল কিলার মো. লোকমান ওরফে ‘আজরাইল’কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। চার হত্যা মামলাসহ ১০ মামলায় দীর্ঘ দুই দশক পলাতক ছিলেন তিনি। আজরাইল মহেশখালীর আলোচিত ‘জিয়া বাহিনী’র সেকেন্ড ইন কমান্ড হিসাবে পরিচিত।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আবু সালাম চৌধুরী আজরাইলকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।

এর আগে, বুধবার (২৭ মার্চ) ভোরে বঙ্গোপসাগরের সোনাদিয়া দ্বীপের একটি গোপন আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আজরাইল একজন সিরিয়াল কিলার। তার প্রতিদ্বন্দ্বীদের হত্যা করা ছাড়াও তিনি ভাড়াটে খুনি হিসেবে কাজ করেন। ২০০৬ সাল থেকে অপরাধ জগতে তার পদচারণা শুরু। ২০০৭ সালে লোকমান ও তার বাহিনীর সদস্যরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে কালামারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ছাড়া ২০১১ সালে জলদস্যু দমনে সরকারি বাহিনীকে সহায়তা করার সন্দেহে হাফেজ আব্দুল গফুরকেও কুপিয়ে হত্যা করে।

লোকমান ও তার সহযোগীদের নৃশংস হত্যাযজ্ঞ থেকে রেহাই মেলেনি মহেশখালীর মাছ ব্যবসায়ী, উপজেলা যুবলীগের সহসভাপতি মোহাম্মদ ওসমান গনিরও। নিজেদের আধিপত্য নিশ্চিত করতে ২০১২ সালের ২৯ মার্চ কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় তাকে। একই সালের ১১ জুন তারিখে কুপিয়ে ও বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় দরিদ্র মৎস্যজীবী বেলাল হোসেনকে।

অভিযানে নেতৃত্বের ভূমিকায় থাকা র‌্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, দীর্ঘদিন নিবিড় অনুসরণের পর আমরা আসামি লোকমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কক্সবাজারে সক্রিয় বিভিন্ন নামে বাহিনীগুলোর সশস্ত্র ক্যাডারদের আইনের আওতায় আনতে র‌্যাবের তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের মহেশখালীতে খুন, ডাকাতি, অপহরণ, ঘের দখল-পালটা দখলের অন্ধকার জগতে লোকমান ওরফে আজরাইল এক পরিচিত নাম। সশস্ত্র সন্ত্রাসী তৎপরতা ও লক্ষ্যবস্তুর প্রতি নৃশংসতার ভয়াবহতায় ধীরে ধীরে মহেশখালীর মূর্তিমান আতঙ্ক হয়ে উঠলেও নানা কৌশলে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১০

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১১

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১২

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১৩

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৪

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১৫

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৬

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৭

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৮

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৯

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

২০
X