বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বংশী নদীপাড়ে সাভার ’৯৬-এর বর্ণাঢ্য মিলনমেলা

বংশী নদীর পাড়ে পুনর্মিলনীতে সাভার ’৯৬-এর সদস্যরা। ছবি : কালবেলা
বংশী নদীর পাড়ে পুনর্মিলনীতে সাভার ’৯৬-এর সদস্যরা। ছবি : কালবেলা

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বংশী নদীর পাড়ে নীলা বর্ষা রিভার কুইন পার্কে সাভার ’৯৬-এর পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।

২৬ বছর পর শুক্রবার (১৪ জুলাই) অনুষ্ঠিত এই মিলনমেলায় স্কুল সহপাঠীরা নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন। হারিয়ে যায় স্কুল জীবনের স্মৃতিতে। সাভারে বসবাসরত দেশের বিভিন্ন স্কুল থেকে ১৯৯৬ সালে এসএসসি পাস করেছেন এমন শিক্ষার্থীরা এই আনন্দ আয়োজন করেন।

অনুষ্ঠান উদযাপনের মূল দায়িত্বে ছিলেন সাংবাদিক নেতা কামরুজ্জামান খান, সুমন সাহা, লিমন, তালাশ, শাহ আলম, সিরাজ, আমিনুল ও শরিফ প্রমুখ।

দিনব্যাপী আয়জনের মধ্যে নিজেদের বিভিন্ন ধরনের খেলার ইভেন্টসহ সুইমিংপুলে সাঁতার কাটা, কেককাটা গান-বাজনা, আতশবাজি ও ফানুস উড়ানো ছিল উল্লেখযোগ্য। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৬ বছর পর এক সহপাঠী আরেক সহপাঠীর দেখা পেয়েছেন এমন ঘটনাও রয়েছে। অনুষ্ঠানের শুরুতে সব স্কুলের প্রয়াত শিক্ষক ও প্রয়াত সহপাঠীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানস্থলে হাজির হওয়া দুই সহপাঠীর অভিভাবককে ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকরা। আর অনুষ্ঠানের শেষ পর্বে ’৯৬-এর ডালিমের ব্যান্ড সাভারিয়ানের পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। সন্ধ্যার পর আকাশ রঙিন করে আতশবাজি ও ফানুস উড়ানো ছিল চোখে পড়ার মতো।

সন্ধ্যার পর অনুষ্ঠানের শেষ সময়ে রাফেল ড্র চলাকালে মানিকগঞ্জ জেলার সহপাঠীরা এসে যোগ দেন এই আয়োজনে। সহপাঠীদের সঙ্গে তাদের অনেকের পরিবারের সদস্যরাও মেতে ওঠেন আনন্দে। শুক্রবারের সার্থক আয়োজনের পর সাভার ’৯৬ আগামীতে এ ধরনের আয়োজনের পাশাপাশি আরও বড় পরিসরে নৌকা ভ্রমণসহ বিভিন্ন আয়োজনের কথা জানিয়েছেন উদ্যোক্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X