মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

৩ বছরেই বিকল কোটি টাকার সড়কবাতি

নষ্ট হয়েছে আছে মঠবাড়িয়া পৌরসভার একটি সড়কবাতি। ছবি : কালবেলা
নষ্ট হয়েছে আছে মঠবাড়িয়া পৌরসভার একটি সড়কবাতি। ছবি : কালবেলা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার জলবায়ু তহবিল প্রকল্পের আওতায় তিন বছর আগে সড়কে সৌরবিদ্যুৎচালিত ১৫৫টি সড়কবাতি স্থাপন করা হয়। এগুলোর মধ্যে অন্তত ২০ থেকে ৩০টি বিকল হয়ে আছে। কিছু সড়কবাতি মাঝেমধ্যে জ্বলে-নিভে। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। নষ্ট বাতিগুলো সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পৌরসভা সূত্রে জানা গেছে, জলবায়ু তহবিল প্রকল্পের আওতায় তিন বছর আগে মঠবাড়িয়া পৌরসভার বিভিন্ন সড়কে ১৫৫টি সৌরবিদ্যুৎচালিত সড়কবাতি স্থাপন করা হয়। প্রতিটি সড়কবাতির পেছনে খরচ পড়েছে এক লাখ টাকারও বেশি। সবগুলো সড়কবাতি জন্য খরচ দেখানো হয় এক কোটি ৭৫ লাখ ১৮ হাজার ৪১০ টাকা।

সরেজমিনে দেখা গেছে, মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ বন্দর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের সড়কের দুটি সড়কবাতি বিকল হয়ে আছে। মঠবাড়িয়া বাজারের গুরুত্বপূর্ণ লোহাপট্টি এলাকা, মিরুখালী সড়কের রাকিব বেকারির সামনে ও ৩ নম্বর ওয়ার্ডের ইসলামবাগ সড়কে একটি করে সড়কবাতি নষ্ট পাওয়া গেছে। এ ছাড়া পৌর শহরের অনেক জায়গায়ই একই অবস্থা দেখা গেছে।

স্থানীয় ওষুধ ব্যবসায়ী কালাম আজাদ বলেন, সড়কের এসব বাতি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। কিছু সড়কবাতি মাঝেমধ্যে জ্বলে আবার নিভে থাকে।

মঠবাড়িয়া বাজারের লোহাপট্টি এলাকার ব্যবসায়ী এমাদুল হক খান বলেন, এখানকার সড়কবাতিটা এক বছর ধরে নষ্ট হয়ে আছে। রাতে চলাচল করতে পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়। দ্রুত বাতিগুলো সংস্কার করা প্রয়োজন।

এ ব্যাপারে জানতে চাইলে মঠবাড়িয়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী ফারজানা ইয়াসমিন বলেন, আমি সড়কবাতির ব্যাপারে ফাইল না দেখে সঠিক তথ্য দিতে পারব না। সবকিছু দেখে জানাতে পারব। কিছু সড়কবাতি বিকল হয়েছে, এমন কথা শুনেছি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তায় ‘সাসটেইনাবিলিটি সামিট’ অনুষ্ঠিত

ঢাবিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

উগান্ডায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত বেড়ে ২৪

যত ট্রল-অপবাদই আসুক, দায়িত্ব থেকে বিচ্যুত হব না: শিক্ষামন্ত্রী

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা কলেজে আর্জেন্টিনা সমর্থকদের গরু ভোজের আয়োজন 

জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: সাংহাইয়ে আইসিটি মন্ত্রী

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, তার স্থান আন্তর্জাতিক অপরাধ আদালতে: মামদানি

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা কত, জানাল ইরান

জাতীয় স্কুল বিজ্ঞান শিক্ষক সম্মেলন: বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নে নতুন প্রত্যয়

১০

শেষ ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

১১

২৪ ঘণ্টার ব্যবধানে একই উপসর্গে ২ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১২

তারেক রহমানের সঙ্গে রংপুর বিভাগের বিএনপি নেতাদের বৈঠক  

১৩

গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

১৪

দীর্ঘমেয়াদে চসিক মেয়র পদে থাকতে চান না শাহাদাত হোসেন

১৫

ইরানি জাতি আগের চেয়ে এখন আরও বেশি ঐক্যবদ্ধ: বাঘায়ি

১৬

বরযাত্রী ফেরার পথে দুর্ঘটনায় নিহত ২, আইসিইউতে কনে, হাত ভাঙল বরের

১৭

আগস্টে ‘প্রবাসী কার্ড’র পরীক্ষামূলক প্রকল্প চালু করবে সরকার

১৮

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইসলামাবাদ সমঝোতা স্থগিত করল ইরান

১৯

শেষ নিঃশ্বাস পর্যন্ত মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করব: আরাগচি

২০
X