চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের মালামাল পাচারকালে আটক ৫টি ট্রাক

থানা প্রাঙ্গণে জব্দকৃত ট্রাক। ছবি : কালবেলা
থানা প্রাঙ্গণে জব্দকৃত ট্রাক। ছবি : কালবেলা

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে পাচার করার সময় আনুমানিক দেড় কোটি টাকার তামার তারসহ ৫টি ট্রাক জব্দ করেছে পুলিশ।

সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরশহরের প্রবেশমুখ বাটাখালীস্থ বেলালের দোকান নামক এলাকা থেকে এ ট্রাক আটক করা হয়।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, মেসার্স মুছা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চোরাই পথে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে তামার তারসহ বিভিন্ন মালামাল পাচার করে আসছিল। এ চক্রের সঙ্গে কয়লা বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদেরও পরোক্ষ যোগসাজশ রয়েছে।

ট্রাকচালক খোরশেদ আলম বলেন, মালামালগুলো মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব দিয়েছে মেসার্স মুছা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মানিক নামের এক ব্যক্তি। মালামাল বৈধ নাকি অবৈধ এ বিষয়ে তারা কিছু জানে না।

চালকদের দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মালামালগুলো বৈধভাবে অনুমতি নিয়ে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। পথেই জনতা মালামাল ভর্তি ৫টি ট্রাক আটক করে চকরিয়া থানা পুলিশের হাতে তুলে দেয়।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, জব্দকৃত মালামালগুলো জনতা আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মালামাল ভর্তি ৫টি ট্রাক থানায় নিয়ে আসে। মালামালের বৈধ কাগজপত্র নিয়ে আসলে মালামালভর্তি গাড়িগুলো ছেড়ে দেওয়া হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

নেত্রকোনায় ‘অচল’ ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

১০

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

১১

সমবায় সমিতির টাকা লুট করে উধাও আওয়ামী লীগ নেতা

১২

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

১৩

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৪

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

১৫

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৮

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

১৯

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

২০
X