শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

ধাওয়া খেয়ে ভিজিএফের ৯০০ কেজি ফেলে পালাল কালোবাজারিরা

ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও মিজাবে রহমত। ছবি : কালবেলা
ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও মিজাবে রহমত। ছবি : কালবেলা

স্থানীয়দের ধাওয়া খেয়ে ভিজিএফের ৯০০ কেজি চাল সড়কে ফেলে পালিয়েছে কালোবাজারিরা। ঘটনাটি ঘটেছে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে খবর পেয়ে সদর ইউএনও ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে পড়ে থাকা চাল জব্দ করেন। পরে পুলিশের সহায়তায় বস্তাভর্তি চাল সদর থানায় পাঠানো হয়।

স্থানীয়রা জানান, সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন থেকে একটি ইজিবাইকে করে ৯০০ কেজি চাল (১৫ বস্তা) শহরের নবীনগরে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাটি স্থানীয়দের নজরে আসে। পরে তারা ইজিবাইকটিকে থামিয়ে চালের মালিককে প্রশ্ন করলে সড়কের পাশে চাল ফেলে চালক পালিয়ে যায়। পরে এলাকাবাসী ঘটনাটি ইউএনওকে জানান।

ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে সরকার প্রান্তিক পর্যায়ে দুস্থ মানুষের খাদ্য সহায়তা চালু করেছে। ভিজিএফ নামে এ সহায়তায় শেরপুর সদর উপজেলায় ৭০ হাজার ৭৫৯ জন দরিদ্র মানুষকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। কিন্তু সেই চাল অসাধু জনপ্রতিনিধির মাধ্যমে কম দামে কিনে বস্তা পাল্টে বাজারে বেশি দামে বিক্রি করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন শেরপুর সদর ইউএনও মিজাবে রহমত। তিনি বলেন, নিশ্চিত হয়েছি চালগুলো খাদ্য সহায়তার। কালোবাজারিরা এ চাল বিক্রির উদ্দেশ্যে কোথাও নিয়ে যাচ্ছিল।

তিনি বলেন, এগুলো ভিজিএফ, ভিজিডি নাকি খাদ্যবান্ধব কর্মসূচির চাল তা বোঝা যাচ্ছে না। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লড়াই করেও অভিষেকটা স্মরণীয় করতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১০

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১১

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১২

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৩

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৪

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৫

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৬

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৭

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৯

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

২০
X