হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

বিজিবির থেকে পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত লিটন হোসেন। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত লিটন হোসেন। ছবি : কালবেলা

বিজিবির কাছ থেকে ভারতীয় পণ্য ছিনিয়ে নেওয়া এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে লিটন হোসেন (৩২) এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুরের হিলিতে এ ঘটনা ঘটে।

বুধবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটে এ ঘটনা ঘটে। লিটন ও তার পরিবারের দাবি,পূর্বে এক বিজিবি সদস্যের সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে বিজিবি এ ঘটনা ঘটিয়েছে। গ্রেপ্তারকৃত লিটন হিলির ধরন্দা গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে।

বিজিবির নায়েক ওমর আলী মামলার এজাহারে উল্লেখ করেন, বুধবার দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের জিরো পয়েন্টে ডিউটিতে থাকাকালীন পাসপোর্টধারী এক যাত্রী ভারত থেকে দুটি ব্যাগে ভারতীয় পন্ডস বিউটি ক্রিম নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় ওই যাত্রীকে ব্যাগে থাকা পণ্যের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি সঠিক উত্তর দিতে পারে না। পরে ওই ব্যাগ দুটিতে থাকা ৫৮ কেজি পন্ডস ক্রিম হিলি বন্দর শুল্ক অফিসে পাঠানোর সময় আসামি লিটন আমার পথরোধ করে। সরকারি দায়িত্ব পালনে বাধা দিয়ে পণ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আমাকে ধাক্কা দিলে আমি মাটিতে পড়ে আঘাত পাই। পরে অন্য কর্তব্যরত বিজিবি সদস্যদের সহযোগিতায় আসামিকে গ্রেপ্তার করা হয়।

লে.কর্নেল তানজিলুর রহমান বলেন, বিজিবির কাজে বাধা দেওয়া, বিজিবি সদস্যকে ধাক্কা মেরে তার কাছ থেকে পণ্য ছিনিয়ে নেওয়া কোনোভাবেই কাম্য নয়। আমি খবর পাওয়া মাত্রই থানা-পুলিশ এবং ইউএনওকে জানিয়েছি। এছাড়া আমি নিজেও ঘটনাস্থলে এসে সবার সঙ্গে কথা বলেছি। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুরের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

আজ আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১০

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১১

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১২

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৩

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১৫

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৬

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৭

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৮

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৯

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

২০
X