সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চাপ নেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে, পুলিশের ড্রোন উড়বে কাল

চাপ নেই উত্তরের মহাসড়কে। স্বাভাবিকভাবে চলছে গাড়ি। ছবি : কালবেলা
চাপ নেই উত্তরের মহাসড়কে। স্বাভাবিকভাবে চলছে গাড়ি। ছবি : কালবেলা

স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ। সড়কে মানুষ ও গাড়ির সংখ্যা বাড়লেও কোনো চাপ নেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে। সিরাজগঞ্জের অপর তিন রুটেও নেই চাপ। এ ছাড়া সোমবার (৮ এপ্রিল) সড়কের পরিস্থিতি নজরদারি করতে পুলিশের ড্রোন ক্যামেরা উড়বে। রোববার (৭ এপ্রিল) সকাল থেকে অন্যান্য দিনের তুলনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের সংখ্যা বেশি দেখা গেছে। মহাসড়কের মুলিবাড়ি, কড্ডার মোড় ও নলকা এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে গাড়ির সংখ্যা বেশি থাকলেও গতি ছিল স্বাভাবিক। কোথাও যানজট বা ধীরগতি তৈরি হয়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ঈদে ঘরে ফেরা গাড়ির সংখ্যা বাড়তেছে। কিন্তু এ রুটে এখন পর্যন্ত কোথাও কোনো গাড়ি থেমে থাকেনি। পূর্ণ গতিতেই গাড়ি চলছে।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জাফর উল্লাহ বলেন, গাড়ির চাপ কিছুটা বাড়তে থাকলেও সিরাজগঞ্জের সকল মহাসড়ক একদম স্বাভাবিক রয়েছে। আগামীকাল সোমবার (৮ এপ্রিল) গার্মেন্টস ছুটি হলে চাপ কিছুটা বাড়তে পারে। সোমবার সকাল থেকেই ঝাঐল ওভার ব্রিজ ও হাটিকুমরুল গোলচত্বরে ড্রোন ক্যামেরা ওড়ানো হবে। ড্রোন ক্যামেরার ভিডিও সরাসরি সিরাজগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পেজে লাইভ করা হবে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. আরিফুর রহমান মন্ডল কালবেলাকে বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। পুরো জেলায় ৭০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া তদারকির জন্য সিনিয়র কর্মকর্তারও মহাসড়কেই অবস্থান করবেন।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ৮৪টি গাড়ি চলাচল করেছে। টোল আদায় হয়েছে দুই কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৮৫০ টাকা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

স্পেন সমর্থকদের ভূরিভোজ, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের নিমন্ত্রণ

বিয়ের নথিতে অসঙ্গতি, তদন্ত শুরুর আগেই মেহেরপুর ছাড়লেন চীনা নাগরিক

জুলাই গণঅভ্যুত্থান নতুন আশা জাগিয়েছে: বরকতউল্লাহ বুলু

যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো রুবিও

ববিতে শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে জুলাই স্মরণে প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত

১০

‘স্ত্রীকে মেরে’ পালাচ্ছিলেন বিদেশে, ধরা ইমিগ্রেশনে 

১১

রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

১২

সহজ ম্যাচ ‘কঠিন’ করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পাঁচ দিন পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

১৪

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

১৫

মাদক ব্যবসায়ীকে আটক, তোপের মুখে হাতকড়া খুলে দিল পুলিশ

১৬

বিয়ে বাড়িতে অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু

১৭

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল নটর ডেম বিশ্ববিদ্যালয়

১৮

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি ও শত শত কোট-টাই

১৯

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি প্রশাসন, লেখা আহ্বান

২০
X