জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে ভারী যানবাহন

সেতুটির কয়েকটি স্থানে লোহার পাত ভেঙে গেছে। ছবি : কালবেলা
সেতুটির কয়েকটি স্থানে লোহার পাত ভেঙে গেছে। ছবি : কালবেলা

সুনামগঞ্জের জগন্নাথপুর শহরের ইছগাঁও নলজুর নদীর ওপর ইছগাঁও পুল নামে পরিচিত লোহার সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে সেতু দিয়ে তিন টনের বেশি মালবোঝাই যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

রবিবার (১৬ জুলাই) দেখা গেছে, সেতুটির কয়েকটি স্থানে লোহার পাত ভেঙে গেছে। এটি দিয়ে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও অতিরিক্ত মালবোঝাই যানবাহন চলছে। এতে যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

স্থানীয়দের থেকে জানা গেছে, সুনামগঞ্জ শহর থেকে জগন্নাথপুর হয়ে ওই সেতু দিয়ে ঢাকা, কিশোরগঞ্জ ও বিভিন্ন উপজেলার বাস চলাচল করে।

এদিকে যানবাহন চলাচলে সতর্কতার জন্য সেতুটির দুই দিকে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় লোকজনের অভিযোগ, নিষেধাজ্ঞা অমান্য করে এ সেতু দিয়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ টন মালবোঝাই ট্রাক পারাপার হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সেতু দিয়ে ইজিবাইক, যাত্রীবাহী বাস, মালবোঝাই ট্রাক, লরি, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।

এ সময় ট্রাকচালক আক্তার হোসেন জানান, ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়ার একমাত্র পথ হওয়ায় ঝুঁকি নিয়েই ওই সেতু পার হতে হচ্ছে। ওই পথে তিনি প্রতিনিয়ত মালামাল নিয়ে চলাচল করেন।

সেতু এলাকার বাসিন্দা কায়ুইম বলেন, সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। ভারী যানবাহন চললে সেতুটি দুলতে থাকে। সেতু বিভাগ তিন টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিলেও কেউ সেটা মানছেন না। এই সেতু দিয়ে ১০ চাকার ট্রাকেও মালামাল নিয়ে যায়। সেতু বিভাগ সতর্কবার্তা দিয়ে তাদের দায় শেষ করেছে। দুর্ঘটনা না হওয়া পর্যন্ত এটার কোনো সমাধান হবে না বলে আমরা মনে করি।

সুনামগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রাং বলেন, লোহার সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওই সেতুর ওপর তিন টনের অধিক ভারী যানবাহন চলাচল নিষেধ করে সেতুর দুই প্রান্তে লাল পতাকা টানিয়ে দিয়েছি। সেতুটি সংস্কারে দ্রুত সময়ের মধ্যে কাজ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়াই দল ঘোষণা

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা / অল্প লবণাক্ত পানিতে গলদা-রুইয়ের মিশ্র চাষে সাফল্য

মাদক মামলায় ছাত্রদল নেতা কারাগারে

যুদ্ধের মধ্যেও সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান, যুক্ত হলো নতুন প্রযুক্তি

দুই উপজেলার বাসিন্দাদের রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে নারী নিহত

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

‘পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা অব্যাহত থাকবে’

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা, করলেন হেনস্তার অভিযোগ

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

১০

জাতীয় উদ্ভাবন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

১৩

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

১৪

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

১৫

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

১৬

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

১৮

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

১৯

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

২০
X