দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নিজেদের পরিষ্কার করা কবরস্থানেই মাটি হলো চাচা-ভাতিজার

সাব্বিরের কবরের কাছে চাচা মো. শাহালম ও দাদা সামসুল হক। ছবি : কালবেলা
সাব্বিরের কবরের কাছে চাচা মো. শাহালম ও দাদা সামসুল হক। ছবি : কালবেলা

ঈদুল ফিতরের আগের দিন তিনজন মিলে পরিষ্কার করেছিল পারিবারিক কবরস্থানটি। নিজ হাতে তারা দিয়েছিল বাঁশের বেড়া। এর পরদিনই বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে সেখানে দাফন হয়েছে দুজনের।

জানা যায়, ঈদের দিন দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত চার কিশোরের মধ্যে দুজন সাব্বির ও কাউছার। নিহত সাব্বির দন্ডপাল ইউনিয়নের বিনয়পুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এবং কাউছার সপ্তম শ্রেণির ছাত্র। সাব্বির ইয়াকুব আলীর একমাত্র পুত্র এবং কাউছার বাছের আলীর একমাত্র পুত্র। তারা সম্পর্কে একে অপরের চাচা-ভাতিজা হন।

নিহত কাউছারের চাচা মো. হাসমত বলেন, ঈদের আগের দিন আমার ভাতিজা কাউছার এবং নাতি সাব্বির পারিবারিক কবরস্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে বাঁশের বেড়া দেয়। ঠিক তার এক দিন পর সড়ক দুর্ঘটনায় তারা মারা যায়। তাদের পরিষ্কার করা সেই কবরস্থানে দাফন করা হয় তাদের।

প্রতিবেশীরা জানান, সড়ক দুর্ঘটনায় নিহত সাব্বির, কাউছার এবং আহত জাকারিয়া ৩ জনই খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ঈদের আগের দিন তারা নিজ উদ্যোগে কবরস্থান সংস্কার করে, এবং দুর্ভাগ্যবশত পরদিনই কাউছার ও সাব্বির মারা যায়। আর জাকারিয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাশাপাশি সাব্বির ও কাউছারকে দাফন করা হয়েছে। সম্পূর্ণ কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেখানে নতুন বেড়া দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে মোটরসাইকেলে ৩ কিশোর দেবীগঞ্জ সদর ইউনিয়নের খাঁ পাড়া থেকে দেবীগঞ্জের দিকে আসছিল এবং অপর একটি মোটরসাইকেলে আরও ৩ কিশোর কালীগঞ্জের লোহাগাড়া থেকে নীলসাগরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে নতুন বন্দর এলাকায় চলাচলকারী একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে খাঁ পাড়া এলাকার সাব্বির ও বরকত নামে ২ জন এবং লোহাগাড়া সুপারিতলা এলাকার সাব্বির ও কাউছার নামে আরও ২ জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত জাকারিয়ার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে তার বাবা জসিম উদ্দিন। আহত সোহেলও এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

১০

নেত্রকোনায় ‘অচল’ ১ টাকার কয়েন, ফিরিয়ে দিচ্ছে ভিক্ষুকও

১১

সিরিয়া ও লেবানন থেকে সেনা সরাতে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

১২

সমবায় সমিতির টাকা লুট করে উধাও আওয়ামী লীগ নেতা

১৩

যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘে ইরানের প্রতিনিধি

১৪

ইরানের তেল রপ্তানি ঠেকাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৫

সৌদি আরবে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

১৬

‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ক্ষমা করবে না’

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

১৯

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

২০
X