মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৯:১৩ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নদী থেকে রেল ও ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, নিখোঁজ স্কুলছাত্র

পদ্মায় উদ্ধারকাজ চালাচ্ছে গাঁইয়ার সার্ভিস কর্মীরা। ছবি : সংগৃহীত
পদ্মায় উদ্ধারকাজ চালাচ্ছে গাঁইয়ার সার্ভিস কর্মীরা। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিনজনের মধ্যে রিয়াদ আহমেদ রাজু ও মো. জুয়েলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনো নিখোঁজ রয়েছেন ছেলে রামিন আরিদ।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করেছে।

দিঘিরপাড় পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আনসার উজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মো. জুয়েল (৪০) ও রিয়াদ আহমেদ রাজু (৪৫) নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মো. জুয়েল ঢাকা ব্যাংকের কর্মকর্তা আর রাজু বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। তার উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

এর আগে বিকেলে ট্রলারে করে ঢাকা থেকে আসা ৩০-৩৫ জন মিলে দিঘিরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হয়। পরে তারা বেশ কয়েকজন ট্রলার থেকে গোসল করতে নামে।

এ সময় রামিন নদীর স্রোতে ভেসে যেতে থাকলে তার বাবা রিয়াদ আহমেদ রাজু ও খালু মো. জুয়েল উদ্ধার করতে গিয়ে তারাও স্রোতে ভেসে নিখোঁজ হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলা ফায়ার সার্ভিসের টিম ও নৌপুলিশ।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা’

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

১০

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

১১

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

১২

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

১৩

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

১৪

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

১৫

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

১৬

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

১৭

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৮

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

১৯

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

২০
X